রাজনীতি

শরীয়তপুর সদর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষনা

  • 2:58 pm - January 25, 2022

মহসিন রেজা শরীয়তপুর প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারাদেশের আন্দোলনের সাথে শরীয়তপুরে বিএনপির আন্দোলনকে গতিশীল করতে সদর উপজেলা বিএনপি’র ৯৭ সদস্য বিশিষ্ট কমিটি’র ২০ জানুয়ারী ২০২২ ইং তারিখে অনুমোদন দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সরদার এ.কে.এম নাসির উদ্দীনের স্বাক্ষরে আলহাজ্ব সিরাজুল হক মোল্লাকে সভাপতি ও মো. মাহবুব মোর্শেদ টিপুকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এর আগে জেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলন ত্বরান্বিত করতে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন এবং আহ্বায়ক কমিটিতে নাম দেওয়ার ঘোষনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ। তাছাড়া সদর উপজেলা বিএনপির বর্তমান কমিটি নিয়ে শহরে চলছে আলোচনা-সমালোচনা। এছাড়া শরীয়তপুরে বিএনপির বিদ্যমান গ্রুপিংয়ের কারণে জেলায় আন্দোলন চাঙ্গা করতে পারছেননা বলে অভিযোগ করেন তৃনমূলের নেতা-কর্মীরা, তারা আরো জানান জেলা,

উপজেলার উচ্চ পর্যায়ের বিএনপির কয়েকজন নেতা একসাথে বসতে পারলে জেলায় বিএনপির চলমান সংকট কাটিয়ে উঠে একসাথে আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে। সদর উপজেলা বিএনপি’র নতুন কমিটি অনুমোদন পাওয়ার বিষয়ে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা বলেন, সদর উপজেলার নতুন এই কমিটিতে নতুন নেতৃত্বের সৃষ্টি হয়েছে, নেতৃবৃন্দ আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন নতুন নেতৃত্বকে কাজে লাগিয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আন্দোলন চাঙ্গা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au