খেলাধুলা

‘ফাইনালে’ হেরে গেল বাংলাদেশ

  • 7:37 am - January 24, 2022

শ্রীলংকার বিপক্ষে হেরে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্নটা শেষ হয়ে গেল বাংলাদেশের। ২২ রানে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা। মূল পর্বের টিকিট নিশ্চিত করার মিশনে মালয়েশিয়া, কেনিয়ার পর স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় নিগার সুলতানার দল। শ্রীলংকার বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচটা তাই বাংলাদেশের জন্য ছিল অঘষিত ‘ফাইনাল’।  আর সেই ফাইনালেই হেরে কমনওয়েলথ গেমসের মূলপর্বে ওঠা হলো না বাংলাদেশের।

কুয়ালালামপুরে বাছাইপর্বের শেষ ম্যাচে সোমবার আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তোলে শ্রীলংকা। জবাবে ২০ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে ৫ উইকেটে ১১৪ রান। চতুর্থ ওভারে দলীয় রানে ১৪ রানে শ্রীলংকার ওপেনার ভিষ্মি গুনারত্নে ৭ রানে ফেরায় বাংলাদেশ। কিন্তু আরেক ওপেনার আতাপাত্তুকে আটকাতে পারেনি বাঘিনীরা।  ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৪৮ রান আতাপাত্তু। দশম ওভারের শেষ বলে তিনি আউট হওয়ার সময়ই শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭২ রান।

এরপর হার্শিতা মাধবীর ২২ বলে ১৯, নীলাক্ষী ডি সিলভার ২৫ বলে ২৮ আর আনুশকা সঞ্জীবনীর ১৬ বলে ২০ রানের সুবাদে ১৩৬ রানের লড়াকু লক্ষ্য ছুড়ে শ্রীলংকা। সালমা খাতুন ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট নেন, সানজিদা আক্তার উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ১৭ রান। বাকি চার বোলার সুরাইয়া আজমিন ২ ওভারে ১২ রানে ১ উইকেট, নাহিদা আক্তার ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট, রুমানা আহমেদ ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নেন।  ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রিতু মনি।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে  ৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ওপোনার শামিমা সুলতানা।  আরেক ওপেনার মুরশিদা ৩৬ বলে ৩ চারে করেন ৩৬ রান।  নিগার ২১ বলে ২ চারে করেছেন ২০ রান। কিন্তু এরপর ধস নামে বাংলাদেশি ব্যাটারদের। কেবল পাঁচে নামা সোবহানা মুস্তারি ১৩ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন। বাকি কেউ দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেননি। ফলে ১১৪ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ দল। শ্রীলংকার চামারি আতাপাত্তু বল হাতেও ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে ৩ উইকেট।

অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তিনি। আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেমস। যেখানে বাংলাদেশকে হারিয়ে অষ্টম দল হিসেবে যুক্ত হয়েছে শ্রীলংকা।  বাংলাদেশের মেয়েদের হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। আট দলের টুর্নামেন্টের বাকি ৭ দল হলো- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au