বিনোদন

মেয়ের ছবি প্রকাশের পর যৌথ বিবৃতিতে যে মিনতি জানালেন কোহলি-আনুশকা

  • 7:30 am - January 24, 2022

কেপ টাউনে রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। ক্যাপ্টেন্সি বিতর্কের পর এখন ব্যাটসম্যান কোহলির দিকেই নজর সবার। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের হাল এদিনও ধরেছিলেন কোহলি। ২৫তম ওভারে যখন অর্ধশতরানের গণ্ডি পার করেন তিনি। তখন গ্যালারিতে বসে থাকা আনুশকা উচ্ছ্বাস প্রকাশ করেন। সে সময় আনুশকার কোলেই ছিল তাদের কন্যা ভামিকা। বাবাকে জায়েন্ট স্ক্রিনে দেখে বেজায় খুশি সেও। আর গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে যায় নিমেষেই। লাইভ টেলিকাস্টে বিরুশকা কন্যাকে দেখে ভারী খুশি সকলে।

‘একদম বিরাট কোহলির মতো দেখতে ভামিকাকে’, সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হতে সবার মুখেই এক কথা। স্টেডিয়ামে যেভাবে মায়ের কোলে ভামিকার দেখা মিলল সাদা-গোলাপি ফ্রকে, তাতে অনেকে এমনটাও ভাবতে শুরু করেন এবার বোধ হয় মেয়ের মুখ না দেখানোর পণ ভেঙে ফেলেছেন বিরুশকা। তবে সোমবার বেলা গড়াতেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

ইনস্টাগ্রাম স্টোরিতে একই বিবৃতি ভাগ করে নিয়েছেন বিরুশকা দম্পতি। তারা বলেন, “আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি গতকাল স্টেডিয়ামে বন্দি হয়েছে এবং সেটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আমরা সবাইকে বলতে চাই আমরা হতভম্ব এবং সত্যি বুঝতে পারিনি ক্যামেরা আমাদের দিকে তাক করা ছিল। আমাদের অবস্থান একই রয়েছে এবং একই অনুরোধ আমরা জানাব। আমরা সত্যিই চাই ভামিকার ছবি তোলা না হোক বা সেটি প্রকাশ্যে না আনা হোক একই কারণেই যা আমরা আগেই বলেছি।”

মেয়ের জন্মের পর গত বছর জানুয়ারিতে পাপারাজ্জিদের কাছে বিরাট কোহলি ও আনুশকার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি পাঠানো হয়েছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল, “এত বছর ধরে আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুশি হয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিচ্ছি। বাবা-মা হিসেবে আমাদের একটা অতি সাধারণ অনুরোধ রয়েছে আপনাদের কাছে। আমরা নিজেদের সন্তানের গোপনীয়তা বজায় রাখতে চাই, এই কাজে আপনাদের সাহায্য ও সমর্থন প্রয়োজন।”

তারা আরও বলেন, “‘আমরা আগামীতেও নিশ্চিত করব আমাদের সব রকমের কনটেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে যা কিছু সহযোগিতা করা সম্ভব সেগুলো মেনে চলা। আমরা আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের সন্তানের কোনওরকম ছবি আপনারা তুলবেন না বা কোথাও ছড়িয়ে দেবেন না। আশা করছি আপনারা বুঝবেন আমারা কোন পরিস্থিতি থেকে এই কথাগুলো বলছি এবং এর জন্য আগাম ধন্যবাদ।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au