আন্তর্জাতিক

ভোটযন্ত্রের দখল চেয়েছিলেন ট্রাম্প : রিপোর্ট

  • 5:02 am - January 23, 2022

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবি। কিন্তু গদি কিছুতেই ছাড়বেন না। নাছোড় ডোনাল্ড ট্রাম্প দখল নিতে চেয়েছিলেন ভোটিং মেশিনের। প্রতিরক্ষামন্ত্রীর মাধ্যমে ভোটযন্ত্র হেফাজতে নিতে তৈরি করে ফেলেছিলেন এগজিকিউটিভ অর্ডারের খসড়াও। মার্কিন মুলুকে ক্যাপিটল হামলার স্মৃতি এখনো দগদগে। তারই মধ্যে সামনে এলো ট্রাম্পের ভোটযন্ত্র দখলের চেষ্টা সংক্রান্ত এই রিপোর্ট।

ন্যাশনাল আর্কাইভস প্রকাশিত সাম্প্রতিক নথিপত্রের ভিত্তিতে রিপোর্টটি প্রকাশ করেছে ‘পলিটিকো’। সেখানে দাবি, নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নাম ঘোষণা আটকাতে নজিরবিহীন রাস্তায় হাঁটার চেষ্টা করেছিলেন ট্রাম্প। খসড়া নির্দেশিকাটি তৈরি হয়েছিল ২০২০ সালের ১৬ ডিসেম্বর। প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দেয়া হয়, সব ভোটযন্ত্র, সরঞ্জাম, ইলেকট্রনিকভাবে সংরক্ষিত রেকর্ড বাজেয়াপ্ত করে তা সংগ্রহ করুন। সব তথ্য খতিয়ে দেখুন।

পাশাপাশি ওই খসড়ায় পৃথক নির্দেশ জারি করা হয় ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দফতরকেও। বলা হয়, সাত দিনের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া খতিয়ে দেখা শুরু করতে হবে। চূড়ান্ত রিপোর্ট পেশ করতে হবে ৬০ দিনের মধ্যে। মার্কিন হাউস কমিটিতে সম্প্রতি ৭০০ পাতার প্রেসিডেনসিয়াল ডকুমেন্ট পেশ করেছে ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন। ভোটযন্ত্র দখলে নিতে চেয়ে ট্রাম্পের খসড়া নির্দেশিকা এই নথিরই অংশ। ঘটনাচক্রে, বিভিন্ন ডায়েরি, ভিজিটর লগ, ভাষণের খসড়া ও হাতে লেখা নোটসহ আর্কাইভসের নথিপত্র প্রকাশের প্রক্রিয়া সম্প্রতি ঠেকানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। যদিও মার্কিন সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলা নিয়ে তদন্ত চালাচ্ছে হাউস কমিটি। হামলার পিছনে ট্রাম্পের সমর্থকরা জড়িত বলে অভিযোগ। তদন্তের প্রক্রিয়া হিসেবে গত আগস্টে ন্যাশনাল আর্কাইভস থেকে বিভিন্ন নথি চেয়েছিল হাউস কমিটি। সূত্র : বর্তমান।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au