খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না ভারত

  • 6:28 am - January 22, 2022

ভারতের করা রানের পাহাড়ও টপকে গেল দক্ষিণ আফ্রিকা।  হেসেখেলেই পার করল ২৮৮ রানের টার্গেট। তাও কিনা ১১ বল ও ৩ উইকেট হাতে রেখেই। এক কথায় ২৮৭ রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না ভারত। এমন দুর্দান্ত জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল প্রোটিয়ারা। প্রথম ম্যাচে ৩১ রানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে শনিবার পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। লোকেশ রাহুল করেন ৫৫ রান এবং ঋষভ পন্ত করেন ৮৫ রান।

জবাবে ব্যাট হাতে নেমে ভারতীয় বেলারদের তুলোধুনো করেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৬ বল খেলে ৭৮ রান করেন। পরে শার্দুল ঠাকুরের পেসে আউট হন কক। একটু রয়েসয়ে খেললেও আরেক ওপেনার জানেমান মালান ১০৮ বল খেলে করেন ৯১ রান। যেখানে ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার রয়েছে।  তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন জাসপ্রিত বুমরাহ।  সরাসরি বোল্ড করে দেন।

এর পর অধিনায়ক টেম্বা বাভুমা ৩৫ রানে আউট হলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান এই তিন ব্যাটার। বাকি কাজটা সারেন এইডেন মারক্রাম ও রশি ফন ডার ডুসেন।  দুজনেই ৩৭ রানে অপরাজিত থেকে ৪৮.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।

তথ্যসূত্র: ক্রিকইনফো।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au