ক্রাইম

নড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করে আত্মহত্যা সাজানোর অভিযোগ

  • 1:13 pm - January 20, 2022

মহসিন রেজা শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামে নদী ভাঙ্গনে কবলিত বকুল বেগমের ছেলে আল-কাউসার মাদবর (১৭)কে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ উঠেছে আত্মীয়দের বিরুদ্ধে। নিহত আল-কাউসার সদর উপজেলার আঃ রব মাদবরের ছেলে, সে পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বকুল বেগম নড়িয়া উপজেলার বাঁশতলা গ্রামের মৃত সাহেদ আলী দেওয়ানের মেয়ে তিনি পেশায় একজন ফেরিওয়ালা।

বকুল বেগম অভিযোগ করেন তার বিয়ের একবছর না ঘুরতেই তার সংসার ভেঙে যায়, এরপর থেকেই ছেলেকে নিয়ে সুরেশ্বর বাঁশতলা তার বাবার বাড়ি থাকতেন পরে পদ্মা নদী ভাঙ্গনে তার ঐ বাড়িটি নদীগর্ভে চলে যায়, তারপর তিনি তার বাবার বাঁশতলার আরেকটি জমিতে অন্যের সাহায্যে নিয়ে একটি ঘর তুলে তার একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। তিনি ঘর উঠানোর পর থেকেই তার ভাই-ভাবি ও ভাতিজারা মিলে বকুল এবং তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

এরই প্রেক্ষিতে নিহত কাউসারের বন্ধু রবিন তপাদারের সাহায্যে নিয়ে বকুল বেগম ঘরে না থাকা অবস্থায় আঃ আজিজ দেওয়ান, আলাবক্স দেওয়ান, পাপ্পু দেওয়ান, সাব্বির দেওয়ান, সাহিদা বেগম, সাহানাজ বেগম, রমজান খান মিলে ২০২১ সালের অক্টোবর মাসের ৬ তারিখ রাতে কাউসারকে পাশের দোকানের কাছে হত্যা করে লাশ ঘরে এনে আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায় বলে জানান বকুল বেগম।

পরে তার ভাই-ভাবি, ভাতিজারা তড়িঘড়ি করে পুলিশকে না জানিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে কাউসারের লাশ নিয়ে আসেন। এবং বকুল বেগমকেও প্রাননাশের হুমকি-ধামকি দিয়ে থানায় গিয়ে চুপচাপ কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করেন সাবেক মেম্বার স্থানীয় আঃ লতিফ বেপারী। সে সময় নড়িয়া থানা পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেন। অপমৃত্যুর মামলায় ম্যাজিস্টেট নিহত আল কাউসারের মাকে তার ছেলের অপমৃত্যুর বিষয়টি জানতে চাইলে, সন্তানহারা বকুল বেগম নিজের মৃত্যুর ভয়কে উপেক্ষা করে ম্যাজিষ্টের কাছে দাবি করেন তার ছেলে আত্মহত্যা করেনি।

তাই কোট ডিসেম্বর মাসে নড়িয়া থানাকে পূর্ণ তদন্তের দায়িত্ব দেন। এবিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর জানান’ এধরণের কোনো মামলার তদন্ত আমাদের কাছে আসেনি, অথবা সে সময় আমি থানায় ছিলামনা। অপমৃত্যুর তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই রিপন নাগ জানান, আমরা অপমৃত্যুর রিপোর্ট কোর্টে জমা দিয়েছিলাম, কিন্তু নিহতের মায়ের আপত্তি থাকায় কোর্ট ডিসেম্বর মাসে আবার পূর্ণ তদন্তের জন্য দিয়েছেন, নির্বাচনী ঝামেলার কারনে তদন্তের কাজ শেষ করতে পারিনি, তবে কয়েকদিনের মধ্যেই রিপোর্ট জমা দিবো। ময়নাতদন্তের বিষয়ের শরীয়তপুর সদর হাসপাতালের অফিস থেকে জানাযায় আল কাউসারের ময়নাতদন্তের রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au