ঘটনা প্রবাহ

নড়াগাতি থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া টাকা উদ্ধার

  • 1:11 pm - January 20, 2022

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশের তৎপরতায় এক মহিলার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে নড়াগাতি থানা পুলিশের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়,১৮ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টার সময় যোগানিয়া গ্রামের নওয়াব আলী খাঁনের মেয়ে শারমিন আক্তার (২৬) পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন।

পথিমধ্যে যোগানিয়া থেকে পুটিমারি সড়কের কোনো এক অজ্ঞাত স্থানে তাহার ভ্যানিটি ব্যাগে রাখা ১০ হাজার টাকা অসতর্কভাবে পড়ে যায়। পুটিমারি পৌঁছানোর আগেই তিনি হঠাৎ তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ টি খুলে দেখেন যে, তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখা ছোট টাকার ব্যাগটি নেই। তাৎক্ষণিক ভাবে তিনি নড়াগাতি থানা পুলিশকে অবগত করিলে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নির্দেশে নড়াগাতি থানার এস আই সাখাওয়াত হোসেন অত্যন্ত দক্ষতার সহিত আশপাশের লোকজনের সহিত আলোচনা করে জনৈক এক ইজিবাইক ড্রাইভার এর নিকট হতে টাকাটি উদ্ধার করেন।

ইজি বাইকের ড্রাইভার এক পর্যায়ে জানায় যে, তিনি রাস্তার মধ্যে ব্যাগটি পেয়েছেন। পর নড়াগাতি থানার এসআই সাখাওয়াত হোসেন অফিসার ইনচার্জ এর মাধ্যমে টাকাগুলো প্রকৃত মালিক শারমিনের নিকট বুঝিয়ে দেন। টাকা পাওয়ার আনন্দে শারমিন আক্তার বলেন যে, তিনি সাংসারিক প্রয়োজনে বাবার বাড়ি থেকে টাকাগুলো নিয়ে স্বামীর বাড়ি যাইতে ছিলেন। টাকাগুলো পুলিশের মাধ্যমে ফেরত পেয়ে তিনি অত্যন্ত খুশি হন এবং টাকাগুলো পেয়ে বারবার শারমিন আক্তার বলতে থাকেন এ যুগেও এখনো ভালো মানুষ আছে।তিনি নড়াগাতি থানার পুলিশের জন্য মহান আল্লাহর নিকট খুশিতে দোয়া করেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au