রাজনীতি

ফের ভোট চাইলেন বিএনপির প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান

  • 5:15 pm - March 21, 2020
ফের ভোট চাইলেন বিএনপির প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান

ঢাকা : ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখান করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার নতুন ভোটের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রবিউল আলম রবি। আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে মানুষ ভোট বিমুখ হয়েছে। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না সে নির্বাচনে আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

শনিবার ভোটগ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয় নি। আপনি যদি এ নির্বাচনে বিজয়ী হন তবে ফলাফল মেনে নেবেন কি? এমন প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না সেখানে আমাকে বিজয়ী করা হবে একটা নাটক। জনগণ যেখানে ভোট দেওয়ার সুযোগ পায়নি আমি সে ফলাফলও প্রত্যাখ্যান করবো।

নির্বাচনকে ঘিরে বিএনপি কোনো কর্মসূচীতে যাবে কি না –এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপি আন্দোলন-কর্মসূচীর মধ্যেই রয়েছে। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। জনগণ যাতে কেন্দ্রে এসে ভোট দেয় সে বিষয়ে তাদেও সচেতন করার চেষ্টা করছি।

নির্বাচনে ৩৬ টি কেন্দ্র পরিদর্শণের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমি বেলা সাড়ে ৩ টা পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরেছি। কোনো কোনো কেন্দ্রে ১০ থেকে ১৩ ভোট কাস্টিং হতে দেখেছি। ভোটার উপস্থিতি ভয়ঙ্কর রকমের খারাপ। কোনো কোনো কেন্দ্রের আশপাশে ৪ থেকে ৫শ লোক দেখেছি তারা যদি ভোটার হতো তাহলে তো তারা ভোট দিত। খোঁজ নিয়ে জেনেছি তাদেও সবাই বহিরাগত। আওয়ামী লীগ প্রার্থী তাদেও বাহির থেকে কেন্দ্র দখল করতে এনেছে।

অনেক কেন্দ্রে দেখেছি ৫ জন করে নৌকার এজেন্ট দেখেছি। কিন্তু ওই কেন্দ্রে কোনো ভোট পড়েনি। তাদের সবাইকে বাহির থেকে এনে এজেন্ট দেয়া হয়েছে বলেও এসময় অভিযোগ করেন তিনি। ভোটাধিকার রক্ষায় জনগণের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে রবি বলেন, আপনাদেও ভোটাধিকার রক্ষায় বিএনপি আন্দোলন করছে। সে দলের প্রার্থী হিসেবে আমিও সংগ্রাম করছি। আপনারা বিএনপির সঙ্গে থাকুন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au