আন্তর্জাতিক

‘পাকিস্তান-চীন নতুন প্রকল্পে চিন্তায় ভারত’

  • 8:09 am - January 20, 2022

পাকিস্তান ও চীনের মধ্যকার নতুন একটি সড়ক প্রকল্প নতুন দুশ্চিন্তা সৃষ্টি করেছে ভারতের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের জন্য তা কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে ভারতীয় বিশ্লেষকেরা মনে করছেন।

হিন্দুস্তান টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের মুজাফ্ফরাবাদ থেকে চীনের সিনকিংয়ারে ইয়ারকান্দ পর্যন্ত একটি সড়ক স্থাপনের আলোচনা চলছে। এই সড়ক তৈরি হয়ে গেলে বিভিন্ন কূটনৈতিক ও সামরিক দিক থেকে ভারতের মাথাব্যথার কারণ হতে পারে। আবার যে উপত্যকার ওপর দিয়ে এই রাস্তা নির্মাণ হবে, সেই সাক্সগাম উপত্যকা ১৯৬৩ সালে অবৈধভাবে পাকিস্তান চীনকে দিয়ে দেয়। আর এই সড়ক তৈরি হলে, সিয়াচেন সীমান্তে ভারতের সেনাবাহিনীর জন্য বড়সড় চ্যালেঞ্জ উপস্থিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

যে এলাকা দিয়ে পাকিস্তান ও চীনের মধ্যের এই সড়ক যাবে, সেখানে সিয়াচেন ছাড়াও রয়েছে রিমো, তেহরাম হিমবাহ। এই এলাকার সংলগ্ন বাকি হিমবাহের জায়গা দখলে রেখেছে চীনা লালফৌজ। উত্তরে চীনের সাক্সগাম উপত্যাক, পশ্চিমে পাকিস্তানি-নিয়ন্ত্রিত কাশ্মির। একদিকে যখন চীনের লালফৌজ ক্রমাগত ভারতীয় বাহিনীকে রোখার চেষ্টা করেছে। এমন প্রেক্ষাপটে এই নয়া রাস্তার প্রকল্প ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠছে।

প্রতিবেদনে বলা হয়, এই সড়ক যোগাযোগে যে পাকিস্তান ও চীনের সেনা কার্যকলাপ বাড়বে তা বলাই বহুল্য। অন্যদিকে, তা ভারতের জন্যও কাঁটা হয়ে উঠছে, কারণ এই রাস্তার ফলে ভারত সীমান্তের দুই দিক কার্যত চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে।

ভারতীয় বিশেষজ্ঞদের মতে, সিয়াচেন সীমান্তে ভারতীয় সেনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে ফেলতে পারে এই সড়ক। ফলে এমন অক পরিস্থিতিতে সিয়াচেন সীমান্তে পোক্ত প্রহরা ভারতের কূটনৈতিক দিক থেকে পাখির চোখ হয়ে উঠছে।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au