খেলাধুলা

সাত রানেই ইতিহাসের পাতায় ফারজানা পিংকি

  • 12:52 pm - January 18, 2022

যখন ব্যাটিংয়ে এলেন, জয়ের জন্য বাকি ছিল মাত্র ৬ রান। সেখানে তিনি একাই করেন ৭ রান। দুই দলের স্কোর যখন সমান, তখন বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন ফারজানা হক পিংকি। আর এই ইনিংসের সুবাদে ইতিহাসের পাতায় উঠে গেছেন এ টপঅর্ডার ব্যাটার। মঙ্গলবার টি-টোয়েন্টি ফরম্যাটের কমওয়েলথ গেমসের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। দলকে জিতিয়ে ৯ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন ফারজানা পিংকি।

নিজের দ্বিতীয় রান করার পথে বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্দিষ্ট ফরম্যাটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ম্যাচ শেষে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে ১০০৫ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ তিনটি ৫০+ রানের ইনিংসের মালিক ফারজানা। তিনিই খুললেন দেশের নারী ক্রিকেটের ইতিহাসের নতুন দুয়ার। কাছাকাছি থাকা নিগার সুলতানা জ্যোতির সংগ্রহ ৮৬১ রান।

এছাড়া ওয়ানডে ফরম্যাটেও শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ওপরের দিকে রয়েছেন ফারজানা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ৮৯৩ রান করেছেন রোমানা। এরপরই আছেন ৮৪১ রান করা ফারজানা। ওয়ানডেতে আর কারও ৪০০ রানও নেই।

নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক
১/ ফারজানা হক পিংকি – ৬৪ ইনিংসে ১০০৫ রান, সর্বোচ্চ ১১০*
২/ নিগার সুলতানা জ্যোতি – ৫০ ইনিংসে ৮৬১ রান, সর্বোচ্চ ১১৩*
৩/ রোমানা আহমেদ – ৬০ ইনিংসে ৭৪৬ রান, সর্বোচ্চ ৫০
৪/ আয়েশা রহমান শুকতারা – ৫৩ ইনিংসে ৭০০ রান, সর্বোচ্চ ৪৬
৫/ সালমা খাতুন – ৪৯ ইনিংসে ৫৩১ রান, সর্বোচ্চ ৪৯*

এছাড়া ৫০০’র বেশি রান করেছেন সানজিদা ইসলাম (৪৯ ইনিংসে ৫২০ রান) ও শামীমা সুলতানা (৩৬ ইনিংসে ৫০৯ রান)।

নারী আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক
১/ রোমানা আহমেদ – ৩৯ ইনিংসে ৮৯৩ রান, সর্বোচ্চ ৭৫
২/ ফারজানা হক পিংকি – ৪০ ইনিংসে ৮৪১ রান, সর্বোচ্চ ৬৯*
৩/ সালমা খাতুন – ৩৩ ইনিংসে ৩৯৭ রান, সর্বোচ্চ ৭৫*
৪/ নিগার সুলতানা জ্যোতি – ২০ ইনিংসে ৩৭৬ রান, সর্বোচ্চ ৫৯
৫/ শারমিন আক্তার সুপ্তা – ২৪ ইনিংসে ৩৬৮ রান, সর্বোচ্চ ৭৪

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au