ঘটনা প্রবাহ

হাতিয়ায় সার্চ ফর হিউম্যানিটির শীতবস্ত্র বিতরণ

  • 5:32 am - January 18, 2022

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও মানবতাবাদী সংগঠন ‘সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) হাতিয়ার ওছখালী, জাহাজ মারা, সাগরীয়া ও নিঝুম দ্বীপের তিন শতাধিক দুস্থ-দরিদ্র, প্রতিবন্ধী, এতিম ও ছিন্নমূল শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কার্যক্রমটি পরিচালনা করেন সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রুদিতা তাসনিম মৌ ও সেক্রেটারি জেনারেল সোহরাব মাহাদী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্চ ফর হিউম্যানিটি কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম মিঠু, হাসান আলী সোহাগ, সুমেল আহমেদ, জাবেদ শাহরিয়ার সৈকত, আবরার জাওয়াদ জামি, মোবারক হোসেন ও সাদিক রায়হান অপু।

সামাজিক গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ফান্ড গঠন করে বেশ কয়েক বছর ধরে উত্তরবঙ্গসহ দেশের বেশ কয়েকটি জেলায় সামাজিক কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। এনিয়ে দ্বিতীয়বারের মতো নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া শীতবস্ত্র বিতরণ করলো সার্চ ফর হিউম্যানিটি।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’ ২০১৬ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

গত কয়েক বছরে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, গাইবান্ধা, রংপুর, সিরাজগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় শীতবস্ত্র বিতরণ করেছে তারা।

সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনে অসহায়-দুস্থ্ মানুষের সেবার পাশাপাশি ব্লাড ডোনেট, পরিবেশ, মাদক ও অটিজম নিয়ে কাজ করে থাকে। রাজধানীর মোহাম্মদপুরে ‘শিশুকলি পাঠশালা’ নামে সংগঠনটির একটি স্কুল রয়েছে, যেখানে সুবিধাবঞ্চিত পথশিশুদের বিনা মূল্যে শিক্ষা দেওয়া হয়।

জেলা প্রতিনিধি/ এসআই

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au