আন্তর্জাতিক

মার্টিন লুথার কিংয়ের অসমাপ্ত কাজ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে

  • 4:49 am - January 18, 2022

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, আমেরিকানদের অবশ্যই মার্টিন লুথার কিং জুনিয়রের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

চাকরি, ন্যায়বিচার ও ভোটের পবিত্র অধিকার, যে অধিকার থেকে অন্য সমস্ত অধিকার প্রবাহিত হয়, এইসব নিশ্চিত করা কিংয়ের স্বপ্ন ছিল।

প্রেসিডেন্ট তার এক ভিডিও ভাষণে বলেন, মার্টিন লুথার কিং দিবস এমন একটি মুহূর্ত, যখন আমেরিকার সামনে একটি আয়না তুলে ধরা হয়।

বাইডেন বলেন, আমেরিকার প্রতিটি নির্বাচিত প্রতিনিধি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, তা স্পষ্ট করার সময় এসেছে। এখন প্রতিটি আমেরিকানের দাঁড়ানোর সময়। কথা বলুন, যাতে সবাই শুনতে পায়। আপনার অবস্থান কোথায়?

মার্টিন লুথার কিং দিবস আমেরিকার প্রধান সরকারি ছুটির মধ্যে একটি। এদিন বেশ কয়েকটি শহরে মিছিল এবং এই নাগরিক অধিকার নেতার জন্মস্থান আটলান্টার এবেনেজার ব্যাপটিস্ট চার্চে বিশেষ প্রার্থনা করা হয়, যেখানে সেনেটর রাফেল ওয়ার্নক সিনিয়র যাজক হিসেবে উপস্থিত ছিলেন।

বিগত বছরগুলোতে ওই গির্জার প্রতিটি আসন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের দ্বারা পরিপূর্ণ থাকলেও, এবার মহামারীর কারণে অনেকেই সরাসরি উপস্থিত না থেকে রেকর্ড করা বক্তৃতা প্রদান করেন।

এবারের ছুটির দিনটি ছিল রেভারেন্ড মার্টিন লুথার কিং জুনিয়রের ৯৩তম জন্মদিন। মার্টিন লুথার কিং জুনিয়র ১৯৬৮ সালের ৪ এপ্রিল টেনেসির মেমফিস শহরে ভালো বেতন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে স্যানিটেশন কর্মীদের একটি ধর্মঘটে সমর্থন দেবার সময় আততায়ীর গুলিতে মাত্র ৩৯ বছর বয়সে নিহত হন। সূত্র : ভয়েস অফ আমেরিকা।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au