আন্তর্জাতিক

মরক্কোতে নৌকাডুবি, শিশুসহ ৪৩ জনের মৃত্যু

  • 4:44 am - January 18, 2022

মরক্কোর দক্ষিণাঞ্চলের তারফায়া উপকূলে একটি নৌকাডুবে যাওয়ার ঘটনায় ৩ শিশুসহ ৪৩ অভিবাসনপ্রত্যাসীর মৃত্যু হয়েছে।

কামিনানদো ফ্রনটেরাস নামের একটি স্প্যানিস সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

ওই সংস্থার মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার সকালে নৌকাডুবে যাওয়ার পর বেঁচে যাওয়া লোকজন সাহায্য চাইছিলেন। তারা সাহায্যের জন্য যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন।

ঘটনাস্থল শনাক্ত করতে এবং লোকজনকে উদ্ধারে কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছে কামিনানদো ফ্রনটেরাস।

সংস্থাটি জানিয়েছে, নিহত ৪৩ জনের মধ্যে মাত্র দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছিলেন ওই অভিবাসনপ্রত্যাশীরা। তারফায়া থেকে ওই দ্বীপপুঞ্জের দূরত্ব একশ কিলোমিটার (৬২ মাইল)।

উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর ক্ষেত্রে একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে উত্তর আফ্রিকার এই দেশটি।

কামিনানদো ফ্রনটেরাসের দেওয়া তথ্য অনুযায়ী, স্পেনে যাওয়ার চেষ্টার সময় গত বছর চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছে।

২০২০ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। তবে দুর্ঘটনার পর বেশিরভাগ মরদেহই উদ্ধার করা সম্ভব হয় না।

এদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২০২১ সালে সাগরপথে তিন লাখ ৭৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটিতে প্রবেশ করেছে।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au