ঘটনা প্রবাহ

জুরাইনে অবৈধ বিলবোর্ড ও খিলগাঁওয়ে মাছ বাজার উচ্ছেদ

  • 4:32 am - January 18, 2022

ঢাকা: জুরাইনে অবৈধ বিলবোর্ড, খিলগাঁওয়ের তিলপাপাড়ায় অবৈধ মাছ বাজার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সর্বমোট ৩৬ মামলায় প্রায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ সোমবার (১৭ জানুয়ারি) দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধোলাইপাড় মোড় হতে জুরাইন রেলগেইট সিটি করপোরেশন মার্কেটের উভয় পাশে অবৈধ বিলবোর্ড অপসারণ এবং করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুস সামাদ শিকদারের যৌথ নেতৃত্বে খিলগাঁও তিলপাপাড়ায় রাস্তার উপর অবৈধভাবে প্রতিষ্ঠিত মাছ বাজার সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

জুরাইনের অভিযানে ছোট-বড় ২০টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এছাড়াও অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২ শতাধিক অবৈধ অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ করা হয়। অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে দোকান-পাট গড়ে তোলায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারায় ৪টি অবৈধ স্থাপনার প্রতিটিকে ৩ হাজার টাকা করে মোট ৪ মানলায় ১২ হাজার টাকা, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৩) ধারায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় একটি খাবার হোটেলের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ১ মামলায় ৫০০০ টাকা এবং সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে মাস্কবিহীন ঘুরে বেড়ানোর অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ ব্যক্তিকে ১ মামলায় ২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অপরদিকে তিলপাপাড়ার অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে মাছ বাজার প্রতিষ্ঠা করাই স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনের ৯২ এর (৭), (৮) এবং ৯৩ ধারা অনুযায়ী ৪ ব্যবসায়ীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ৪ মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় মাছ বাজারটি পুরোপুরি উচ্ছেদ করা হয়। এছাড়াও ২৫ ফার্নিচার ব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে ২৫টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

সবমিলিয়ে আজকের অভিযানে সর্বমোট ৩৬ মামলায় ১ লক্ষ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, জনদুর্ভোগ লাগবে অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আগামীকাল আরও বৃহৎ পরিসরে জুরাইন এলাকায় এসব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুর রহমানসহ রাজস্ব বিভাগের কর্মকর্তাবৃনৃদ উপস্থিতি ছিলেন।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au