ধর্ম

আল-আকসায় ইহুদিদের তাণ্ডব

  • 7:20 am - January 17, 2022

ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে। একটি ফিলিস্তিনি সংস্থা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা জোর করে ওই পবিত্র মসজিদে প্রবেশ করে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে। আর এতে তাদের সহায়তা করেছে দেশটির সেনাবাহিনী।

বার্তা সংস্থা আনাদোলু নিউজ-এর খবরে এই তথ্য জানানো হয়েছে।

জেরুজালেমের আল-আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-মুগারবাহ গেট দিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের নিরাপত্তা দিচ্ছিল ইসরাইলি সেনাবাহিনী। জেরুজালেমের আল-আকসা মসজিদ হল মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে থাকে। ইহুদিদের দাবি, এখানে প্রাচীনকালে দু’টি ইহুদি মন্দির বা উপাসনালয় ছিল।

২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতি স্থাপনকারীদের প্রায় প্রতিদিনই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে মোট ৩৪ হাজার ৫৬২ ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। উল্লেখ্য, আরব-ইসরায়েল যুদ্ধের পরে তেল আবিব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে সেখানে বসতি স্থাপন করছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় জেরুজালেম দখল করার বিষয়টিকে কখনোই স্বীকৃতি দেয়নি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au