রাজনীতি

নারায়ণগঞ্জে চলছে উৎসব মুখর ভোটগ্রহণ

  • 6:09 am - January 16, 2022

প্রায় সোয়া পাঁচ লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট শুরুর পর ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আনন্দঘন পরিবেশে ফিরতে দেখা গেছে। ভোট ঘিরে পুরো শহর উৎসবময় হয়ে উঠেছে। এদিন ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। ভোট শুরুর প্রথম আড়াই ঘণ্টায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডসহ ১৯২টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। ভোট ঘিরে সকাল থেকে প্রতিটি কেন্দ্রের সামনে প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রের বাইরে শহরের বিভিন্ন অলিগলিতেও ভোটের উত্তাপ বিরাজ করছে।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ভোটের মাঠে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।  প্রতিটি ভোটকেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বেশ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও বেশ ভালো। প্রথম ঘণ্টাতেই ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয়ে ৪ শতাংশ ভোট পড়েছে।

শিশুবাগ বিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল বলেন, নারীদের আঙুলের ছাপ মিলাতে কিছুটা দেরি হচ্ছে। তবে কেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিতি রয়েছে। তার কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৬৮ জন। এর মধ্যে এক নম্বর বুথে ভোট দিয়েছেন ১২ জন, দুই নম্বর বুথে ১৮ জন, তিন নম্বর বুথে ২১ জন, চার নম্বর বুথে ১৮ জন ও পাঁচ নম্বর বুথে ১৩ জন। বন্দর থানার আওতাভুক্ত ২১ ও ২২ নম্বর ওয়ার্ড  ভোটের পরিবেশ কোনো প্রকার বিঘ্ন ছাড়াই প্রথম আড়াই দুই ঘণ্টায় পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রার্থীদের কোনো অভিযোগ নেই।

সিদ্ধিরগঞ্জের আওতাভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তিনি বলেন, প্রথম দুই ঘণ্টার ভোটার, প্রার্থী, সমর্থকদের কারো কাছ থেকে কোনো ধরনের অভিযোগের খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোটকেন্দ্রে যথেষ্ট ভোটার উপস্থিতি রয়েছে। ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা কেন্দ্রে উপস্থিতি হয়েছেন। বেলা বাাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে।

নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ার ভোট ঘিরে চাষাড়া এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অবস্থান করছেন। এদিকে ইভিএমে ভোট দিয়ে বেশ সন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে ভোটারদের। পঞ্চাশোর্ধ্ব রাশিদা বেগম নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বলেন, এবার নিয়ে তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের ভোট দিলাম। এর আগে ব্যালট পেপারে সিল মেরে ভোট দিয়েছি। এবারই প্রথম ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দিলাম।

তিনি বলেন, ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ। ভোট দিতে কোনো ধরনের সমস্যা হয়নি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। আশা করি, আমার পছন্দের প্রার্থীরা বিজয়ী করবেন। ব্যালটের চেয়ে ইভিএম পদ্ধতিই ভালো। ভোট দিতে কোনো ঝামেলা নেই। বয়স্কদের পাশাপাশি তরুণরাও ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থী সানজিদা ইসলাম বলেন, ইভিএমে খুব সহজেই ভোট দিয়েছি। কোনো ধরনের সমস্যা হয়নি। ভোটকেন্দ্রে ভিড় কম। তাই কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে ভোট দিতে পেরেছি।

তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি মেয়র ও কাউন্সিলর পদে যাদের কে ভোট দিয়েছে সবাই পাস করবেন। বানু মন্ডল নামের আর এক ভোটর বলেন, সকাল সাড়ে ৮টায় ভোট দিয়েছি। নিজের ভোট দেওয়া শেষে স্ত্রীকে ভোট দিতে নিয়ে আসলাম। পরিবেশ ভালোই। কোনো ঝামেলা হয়নি। আর এক ভোটার মো. আবুল হোসেন বলেন, কোনো ঝামেলা নাই। নিরাপত্তা বেশ ভালো রয়েছে। যোগ্য প্রার্থীরা জিতুক।

আইরিন সুলতানা নামের এক ভোটার বলেন, ভোট দিয়ে ভালো লাগছে। সিলের চেয়ে বেশি সহজ ইভিএমএ। কোনো ঝামেলা নাই। সকালেই এলাম যেন কোনো ঝামেলায় না পড়ি। লাইন ধরতে হয়নি। তাড়াতাড়ি ও সহজে ভোট দিতে পেরেছি। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত সময় সকাল ৮টা থেকেই আমরা ভোটগ্রহণ শুরু করেছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে যাচ্ছেন। এখানে পরিবেশ বেশ ভালো। কোনো ধরনের সমস্যা নাই।

এদিকে ভোটকেন্দ্রের বাইরেও পুরো নারায়ণগঞ্জ শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নারায়ণগঞ্জ ক্লাব সংলগ্ন একটি হোটেলের কর্মী মিলন বলেন, ভোটের আগে মনে হয়েছিল ভোটের দিন নারায়ণগঞ্জ শহরে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করবে। তবে এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের পরিবেশ বেশ ভালো। শহরের মানুষরা হাসিমুখে ভোট দিতে যাচ্ছেন।

২০১১ সালে নির্দলীয় ভোটে আওয়ামী লীগ দলীয় নেতাদের সমর্থনপুষ্ট এ কে এম শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে নৌকার মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচনের ফলাফল নিজের পক্ষে থাকালে নারায়ণগঞ্জের মেয়র হিসেবে হ্যাট্টিক জয় পাবেন আইভী।

পরের বার ২০১৬ সালে দলীয় প্রতীকে আওয়ামী লীগের নৌকা নিয়ে আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটে হারিয়ে দেন। নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ার আগে আইভী আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে এই হেভিওয়েট প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে আহ্যাহতি পাওয়া হাতি প্রতীকের প্রার্থী তৈমূর আলম খন্দকার। এবার নির্বাচনে নেমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারানো তৈমূর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে পরবর্তীতে দলের নির্দেশে ভোট থেকে সরে দাঁড়ান তিনি।

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ২০১৮ সালে গ্রেফতার হওয়া এই বিএনপি নেতা এবার দলীয় নির্দেশ অমান্য করেই প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের নগরপিতা হওয়ার আশায় নির্বাচনের মাঠে নেমেছেন। নাসিক নির্বাচনে এবার আইভী ও তৈমূর ছাড়াও মেয়র পদে আরও পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত ৯টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটে লড়ছেন ১৪৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au