রাজনীতি

নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে যা বললেন তৈমুর

  • 5:52 am - January 16, 2022

নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো দেখছি। কিন্তু চূড়ান্ত ভালো হবে ভোট শেষ হওয়ার পর। ভোট শেষ হলে বোঝা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা? নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটটি দিয়ে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার জয়ের আশার কথা বলেছেন। রোববার সকাল ৮টায় ভোট শুরুর ১৫ মিনিট পরই নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইরে ইসলামিয়া কামিল মাদ্রাসাকেন্দ্রে ভোট দিতে যান তিনি।

ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে তৈমুর বলেন, ভোট সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। তবে জনস্রোত আমার দিকে, হাতির দিকে ও পরিবর্তনের দিকে আছে ইনশাআল্লাহ। নির্বাচন সুষ্ঠু হলে ভোটের ব্যবধান হবে লক্ষাধিক, আল্লাহর রহমতে আমি লক্ষাধিক ভোটে জিতব। তিনি বলেন, আইডি কার্ড ছাড়া কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটে আইডি কার্ড লাগবে এ কথা বলা হয়নি, আঙুলের ছাপ মিললেই হবে। আইডি কার্ডের জন্য লোকজনকে পুলিশ আটকাচ্ছে, এটি যেন না করা হয়।

তবে বহিরাগতরা যেন আসতে না পারে সেটা দেখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আইডি কার্ড দেখলে বোঝা যাবে বহিরাগত কিনা। কিন্তু এলাকার লোক হলে ভোট দিতে দেবেন। সবশেষে তিনি বলেন, সকলের কাছে দোয়া চাই। সবাই আমাকে হাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তৈমুর আলম দ্বিতীয় পরিদর্শনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। নাসিক নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ছে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩ ভোটকক্ষে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাঠে মেয়র পদে ছয়, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে আওয়ামী লীগদলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মধ্যে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au