জাতীয়

মিউজিক ভিডিও’র মডেল বাউল সেলিম সিরিয়াল খুনি: র‍্যাব

  • 5:23 pm - January 13, 2022
মিউজিক ভিডিও'র মডেল বাউল সেলিম সিরিয়াল খুনি: র‍্যাব

ঢাকা: পরপর তিনটি খুন। পরে নারী নির্যাতন। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর ছদ্মবেশে চলাফেরা শুরু করেন বিভিন্ন স্টেশনে। ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওতে মডেলও হন তিনি। সেটিই কাল হয় বগুড়ায় খুনি ‘বাউল সেলিমের’। ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

মিউজিক ভিডিওর গানে মডেল হিসেবে অংশ নেওয়া বাউল সেলিম একজন সিরিয়াল খুনি। এমন তথ্য দিচ্ছে র‍্যাব। ভৈরব থেকে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় সংস্থাটি।

র‍্যাব জানায়, ১৯৯৭ সালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিঞ্চু নামে একজনকে খুন করে বাউল সেলিম। ২০০১ সালে চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলায় আসামিও সে। ২০০৬ সালে করে আরেকটি খুন। পরে নারী নির্যাতনের মামলায়ও পড়ে সে। একটি মামলায় যাবজ্জীবন হওয়ার পর শুরু হয় ছদ্মজীবন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তারকৃত হেলাল হোসেন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। তাকে কেউ সেলিম ফকির বলে। কেউবা বাউল সেলিম বলে। এলাকায় তাকে খুনি হেলালও বলা হয়। সিরিয়াল কিলার বলা হয়েছে, কারণ ২১ থেকে ২৯ বছর বয়স পর্যন্ত এই আট বছরে সে তিনটি হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

২০১৬ সালে মডেল হিসেবে একটি মিউজিক ভিডিওতে কাজ করে এই দুর্ধর্ষ খুনি।

খন্দকার আল মঈন আরও বলেন, এলাকার কতিপয় ব্যক্তি এই গানটি মূলত দেখতে পায়। তারাই আমাদেরকে প্রাথমিকভাবে জানায়। তাদের তথ্যমতে সে নারায়ণগঞ্জ বা ঢাকার স্টেশনে ৬ মাস থাকে। তারপরই তার ব্যাপারে নিশ্চিত হই আমরা।

র‍্যাব জানায়, প্রায় চার বছর ধরে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনেই একটি মহিলার সঙ্গে সংসার করে আসছিলো সে। বাউলগান করেই চলতো তার জীবিকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au