খেলাধুলা

পিএসজিতে মেসি-রোনালদোর সম্ভাব্য জুটি, ফের সরগরম ফুটবল দুনিয়ায়

  • 1:24 pm - January 12, 2022

কিলিয়ান এমবাপে চলে যাবেন রিয়াল মাদ্রিদ, ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেবেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)-গত মৌসুমেও এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত সেটা গুঞ্জনই থেকে গেছে। জুভেন্টাস থেকে নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন রোনালদো। এমবাপে থেকে যান পিএসজিতেই। তবে এবার গুঞ্জন সত্য হতেও পারে।

কেননা পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমেই। ফরাসি স্ট্রাইকার নতুন করে চুক্তি করার আগ্রহ দেখাচ্ছেন না। তার স্বপ্ন যে পড়ে রয়েছে রিয়াল মাদ্রিদে! পিএসজি ধরেই রেখেছে, আসন্ন মৌসুমে এমবাপেকে হারাচ্ছে তারা। তাই তার স্থলাভিষিক্ত হিসেবে রোনালদোকে আনার কথা ভাবছে ক্লাবটি। খবর স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’র।

‘মার্কা’র প্রতিবেদনে এসেছে, এমবাপে পিএসজি ছাড়লে তার জায়গায় রোনালদোকে নিয়ে আসা সহজ হবে নাসের আল খালেইফির ক্লাবের। কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ রেংনিকের সঙ্গে পর্তুগিজ যুবরাজের বিরোধের বিষয়টি এখন অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে।

রোনালদো যদি ওল্ড ট্রাফোর্ড ছেড়ে দেন, তবে তার সম্ভাব্য গন্তব্য হবে পিএসজিই। ফরাসি লিগে এর আগে খেলেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। আর রোনালদো বরাবরই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, সেটা কে না জানে!

এবার সেই চ্যালেঞ্জটা নিলে ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়ে যাবে নিঃসন্দেহে। পিএসজিতে যে আছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। প্রথমবারের মতো দুই সর্বকালের সেরা ফুটবলারের জুটি বেঁধে খেলতে নামা এখন বাস্তবতার অনেকটাই কাছে!

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au