আন্তর্জাতিক

নিউইয়র্কে ৯৮ মিলিয়ন ডলারে হোটেল কিনলেন আম্বানি

  • 1:20 pm - January 11, 2022

৯৮ মিলিয়ন ডলারে নিউইয়র্কের বিলাসবহুল ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল কিনে নিয়েছেন এশিয়ার শীর্ষ ধনী ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। সম্প্রতি হোটেলটির প্রায় তিন-চতুর্থাংশ শেয়ার কেনার মাধ্যমে মালিকানা পেয়ে যান এই ভারতীয় ধনকুবের। মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হোটেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব দুবাইয়ের ৭৩.৪ শতাংশ শেয়ার ছিল। সেই অংশ কিনে নিয়েছে রিলায়েন্স। হোটেলের বাকি অংশের শেয়ারও কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

২০০৭ সালের একটি বার্ষিক প্রতিবেদন অনুযায়ী হোটেলটির মূল্য ৩৪০ মিলিয়ন ডলার। কিন্তু করোনা মহামারির কারণে বড় ধাক্কা খেয়েছে ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলটি। ২০১৮ এবং ২০১৯ সালে তাদের ব্যবসা যেখানে ছিল যথাক্রমে ১১৫ ও ১১৩ মিলিয়ন ডলার, সেখানে ২০২০ সালে তাদের ব্যবসা হয়েছে শুধুমাত্র ১৫ মিলিয়ন ডলার। চলতি অর্থ বর্ষ অর্থাৎ মার্চ ২০২২-এর শেষের মধ্যেই এই হোটেল চলে আসবে রিলায়েন্সের অধীনে।

২০০৩ সালে তৈরি হয় ম্যানহাটনের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলটি। এতে রয়েছে ২৪৮টি রুম। এটি অত্যন্ত বিলাসবহুল হোটেল। এখানে এক রাতের খরচ ১০ লাখ টাকারও বেশি। আর এখানকার সবচেয়ে সস্তার ঘরের দাম প্রায় ৫৫ হাজার টাকা। রিলায়েন্সের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, এই হোটেল অনেক দুর্দান্ত অ্যাওয়ার্ড জিতেছে।  এই হোটেলের দায়িত্বভার এখন রিলায়েন্সের অধীনে আসায় হসপিটালিটি ক্ষেত্রেও সংস্থা আরও শক্তিশালী হতে চলেছে ৷

ইআইএইচ লিমিটেড (ওবেরয় হোটেলস), ব্রিটেনের স্টোক পার্ক লিমিটেড এবং মুম্বাইয়ে তার ডেভেলপিং কনভেনশন সেন্টার, হোটেল অ্যান্ড রেসিডেন্সে বিনিয়োগ রয়েছে রিলায়েন্সের ৷  ব্লুমবার্গ বিলিয়নিয়ারর্স ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি মুকেশের সম্পদের পরিমাণ ৯২.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই সম্পদ নিয়ে তিনি ভারত ও এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষে এবং বিশ্বের ধনীদের তালিকায় ১১তম স্থানে রয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au