খেলাধুলা

নির্বাচকের বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ

  • 1:17 pm - January 11, 2022

আসন্ন কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের বাংলাদেশ দলে জায়গা হয়নি জাতীয় দলের অলরাউন্ডার জাহানারা আলমের। এই আলোচনার মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লেখা এক চিঠিতে নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।

বিসিবির কাছে লেখা চিঠিতে মঞ্জুরুলের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন জাহানারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমওয়েলথ গেমস বাছাইপর্বের দল ঘোষণার আগেই চিঠিটি পাঠিয়েছেন জাহানারা। বিসিবি এখন বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

বিসিবির এক সূত্রে জানা গেছে, জাহানারা তার চিঠিতে জাতীয় দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও টিম ম্যানেজমেন্টের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। বিশ্বকাপ বাছাইপর্বের আগে গত বছর সিলেটে হওয়া জাতীয় দলের ক্যাম্পের কিছু ঘটনার কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

বিসিবির আরেক সূত্রে জানা গেছে, জিম্বাবুয়েতে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব চলার সময় সাবেক অধিনায়ক জাহানারার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে টিম ম্যানেজমেন্টের সঙ্গে নাকি তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। ওই সফরে (তিন ম্যাচের ওয়ানডে সিরিজসহ) ৬ ম্যাচে ৯ উইকেট নেন এই ডানহাতি পেসার।

এদিকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য দাবি করেছেন, জিম্বাবুয়েতে দলের মধ্যে গ্রুপিং করেছিলেন জাহানারা। তার বিরুদ্ধে আরও অভিযোগ, নতুন অধিনায়ক নিগার সুলতানাকে সমর্থন দিচ্ছেন না তিনি। এজন্যই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au