খেলাধুলা

ফুলবাড়ীতে তন্ত্রমন্ত্রের গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত

  • 3:26 pm - January 08, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ঢোলের তালে আর তন্ত্র মন্ত্রের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।গ্রাম বাংলার এই খেলা দেখতে মাঠের চারপাশে উপচে পড়া ভিড় ছিলো দর্শকদের। হারিয়ে যাওয়া এ খেলা নিয়মিত আয়োজনের অনুরোধ করেছেন দর্শকরা।

আয়োজকরা আশ্বাস দিয়েছেন ধারাবাহিকতা ধরে রাখার। ফুলবাড়ী উপজেলার পৌর এলকার সুজাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের উদ্যোগে এবং সুজাপুর গ্রামবাসীর আয়োজনে গতকাল শনিবার (৮ জানুয়ারী) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী পাতা খেলা।

এসময় পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ তৈরি হয় সেখানে। বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি তান্ত্রিক দল তন্ত্রমন্ত্র দিয়ে পাতা রূপী তিন জন মানুষকে মাঠের মাঝখান থেকে চারদিকে মন্ত্রদিয়ে টানার প্রতিযোগিতা করে। প্রতিযোগিতায় যে তান্ত্রিক দল ২টি পাতাকে তার আয়ত্তে নিতে পারেন সেই দলকে বিজয়ী এবং যে তান্ত্রিক দল একটি পাতাকে নিজেদের আয়েত্তে নিতে পারে তাকে রানার্স আপ ঘোষনা করা হয়।

খেলায় খবিরুল ইসলামের নেতৃত্বে তান্ত্রিক দল এক ও দুই নং পাতাকে মন্ত্র বলে নিজেদের আয়েত্তে নিয়ে বিজয়ী হন। একই ভাবে উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুস সাকিব বাবুলের তান্ত্রিক দল ৩নং পাতাটিকে মন্ত্র বলে নিজেদের আয়েত্তে নিয়ে রানার্স আপ হোন।

এ খেলা দেখে বিমোহিত ও খুশি দর্শকরা। সবার দাবি, প্রতিবছর আয়োজন হোক এমন খেলার।
এদিকে, আয়োজকরা জানান, মানুষকে আনন্দ দিতেই এমন খেলার আয়োজন করেছেন তারা।
তান্ত্রিকদের মতে, প্রাচীনকাল থেকে গুনীকরা খেলত এই পাতা খেলা। আর এজন্য যে মন্ত্র প্রয়োজন তা অতি কঠিন। আরবী, ফারসি, সাঁওতালদের ভাষায় প্রয়োগ করতে হয় এই মন্ত্র। তাই মন্ত্রের এই খেলা এখনও বাঁচিয়ে রাখতে আয়োজকদের ধন্যবাদ জানান তারা।

তারা বলেন, এই খেলাতে কোনো ভারি অস্ত্র, তাবিজ-কবচ বা ওষুধ ব্যবহার করা যায় না পাতাকে। এটা একটা বান খেলা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে একটি খাসি ও রানার্স আপ দলের হাতে একজোড়া রাজহাস পুরস্কার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ও বিশেষ অতিথি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মাকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au