ঘটনা প্রবাহ

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে বন্ধুকে হত্যা, স্বামী গ্রেফতার

  • 2:50 pm - January 08, 2022

রাজধানীর তুরাগে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার মামলার প্রধান আসামি মো. ইমাম হাসান ওরফে হৃদয়কে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।

র‌্যাব জানায়, বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে তারা। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ময়নামতি এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে। হৃদয় ঢাকার তুরাগ এলাকার একটি বস্তিতে থাকতেন। র‌্যাবের দেওয়া তথ্য মতে, রাজধানী তুরাগ থানাধীন বৃন্দাবন বস্তিতে নিহত রাসেল (২২) ও গ্রেপ্তার হওয়া হৃদয় (২০) বসবাস করতেন। তারা একে অপরের ছেলেবেলার বন্ধু হওয়ায় পরস্পরের বাসায় আসা-যাওয়া ছিল। এরই সূত্র ধরে হৃদয়ের স্ত্রী নুর আয়েতি আখিনুরের সঙ্গে রাসেলের পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়।

পরে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নিজের বাসায় গিয়ে ঘরের দরজা বাহির বন্ধ দেখতে পান তিনি। এরপর স্ত্রীকে ডাকাডাকি করলে ঘরের দরজা খুলেই হৃদয় তার স্ত্রীর সঙ্গে বন্ধু রাসেলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। স্ত্রীকে এ অবস্থায় দেখে রাসেলকে কিলঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে হাতের কাছে একটি ছুরি পেয়ে রাসেলের পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। হৃদয়ের স্ত্রী নুর আয়েতি আখিনুর বাধা দিতে এলে তিনিও জখম হন। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাসেলের বাবা বাদী হয়ে ৫ জানুয়ারি হৃদয়কে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর হৃদয় ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে বাসযোগে কুয়াকাটায় চলে যান। এরপর তার খালাতো ভাইয়ের শ্বশুরবাড়ি বরগুনার আমতলী থানাধীন আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর এলাকায় আত্মগোপন করেন। র‌্যাব আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হৃদয়ের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au