ধর্ম

৯ মাসে হাফেজ হলো ৭ বছরের শিশু জিবরিল

  • 5:02 pm - January 07, 2022

মুহাম্মদ জিবরিল বিন নেছারীর বয়স মাত্র ৭ বছর। এই বয়সেই সে মাত্র ৯ মাসে পবিত্র কোরআন শরিফের হিফজ সম্পন্ন করেছে। বিশিষ্ট কারী ও হাফেজ নেছার আহমাদ আন-নাছিরীর তৃতীয় ছেলে জিবরিল। শিশু হাফেজ মুহাম্মাদ জিবরিল বিন নেছারী রাজধানীর যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তার বাবা শায়খ নেছার আহমাদ আন নাছিরী এই মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।

ছেলের এই কৃতিত্বের কথা সংবাদমাধ্যমকে জানিয়ে শায়খ নেছার আহমাদ আন নাছিরী বলেন, আল্লাহ তায়ালার মেহেরবানিতে আমার তৃতীয় ছেলে মুহাম্মদ জিবরিল বিন নেছারী ৭ বছর বয়সে মাত্র ৯ মাসে সমস্ত কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছে। তার আগে আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে এবং মেজো ছেলে কোরআনের হাফেজ হয়েছে। বাবা হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই।

জিবরিলের বাবা জানান, তার ছেলের শেষ সবক শুনেছেন এবং তাকে পাগড়ি পরিয়ে দিয়েছেন হাফেজ কারী মাওলানা বজলুল হক, হাফেজ কারী মাওলানা মুফতি মিজানুর রহমান, হাফেজ কারী মুহিব্বুল্লাহিল বাকী নদভী, হাফেজ কারী মাওলানা আবু ইউসুফ, হাফেজ কারী মাওলানা এ কে এম ফিরোজ, হাফেজ কারী মাওলানা এহসানুল হক জিলানী, হাফেজ কারী মাওলানা মহিউদ্দীন কাসেমসহ দেশবরেণ্য আলেম-উলামারা।

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চারজন ইমাম ও দেশবরেণ্য আলেম-উলামার সামনে যখন মুহাম্মদ জিবরিলকে প্রশ্ন করা হয়, জিবরিল তুমি ভবিষ্যতে কী হতে চাও? উত্তরে সে বলে, আমি আল্লাহওয়ালা হতে চাই। ছোট্ট জিবরিলের মুখ থেকে এ কথা শুনে সবাই অবাক হন এবং তার জন্য দোয়া করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au