রাজনীতি

একসঙ্গে ইউপি মেম্বার হলেন তিন বোন

  • 4:56 pm - January 07, 2022

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ইউপি নির্বাচনে একসঙ্গে তিন বোন সংরক্ষিত নারী ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হয়েছেন। তাদের মা এর আগে একাধিকবার নারী মেম্বার নির্বাচিত হয়েছেন। মায়ের জনসেবামূলক কার্যক্রম দেখেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিন বোন।

নির্বাচিতরা হলেন-হালিমা বেগম (৪৩), নাসিমা বেগম (৪১) ও শাহনাজ পারভীন (৩৯)। পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। হালিমা বেগম বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড, নাসিমা বেগম ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং শাহনাজ পারভীন একই উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন।

এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচিতদের মা আলেয়া বেগম ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে একাধিবার সংরক্ষিত নারী মেম্বার নির্বাচিত হয়ে আসছেন। মাকে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে দেখে এবং জনগণের সেবা করতে তিন বোন নির্বাচনে অংশ নেন।

বড় বোন হালিমা বেগম বলেন, বাবা (মৃত) আব্দুস সাত্তার একবার মেম্বার নির্বাচনে দাঁড়িয়ে মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলেন। কিন্তু মা আলেয়া বেগম বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন। মানুষের সেবা করে তাদের দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন। মানুষের মুখে মুখে মায়ের নাম রয়েছে। মায়ের মানবসেবা দেখেই আমরা তিন বোন নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই।

তিনি আরও বলেন, এলাকার মানুষ তাদের মন উজাড় করে ভোট দিয়েছেন। ব্যাপক ব্যবধানে আমাদের নির্বাচিত করেছেন। আমরা এখন এলাকাবাসীর পাশে দাঁড়াতে চাই। তারা যাতে সব ধরনের সুযোগ-সুবিধা পান সেই চেষ্টা করবো। স্থানীয়রা জানান, তিন বোনের কৃষক স্বামীরা তাদের এই বিজয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিন মেয়ের বিজয়ে দারুণ খুশি মা আলেয়া বেগম।

স্থানীয় ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার বলেন, মায়ের পর এবার তার তিন মেয়ের এমন বিজয়ে আমরা উচ্ছ্বসিত। তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা আশাবাদী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au