মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ফুলবাড়ী ছাত্রলীগের পৌর, কলেজ ও উপজেলা শাখার যৌথ উদ্যোগে নানা কর্মসুচি গ্রহন করা হয়।
সকাল সাড়ে ৭ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন,সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা। বিকেল সাড়ে ৩টায় বর্ণাঢ্য আনন্দ রেলী বের করা হয়। পরে দলীয় কার্যালয় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চক্রর্বতী,সাধারণ সম্পাদক মেহেদী হাসান,পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহিম রিয়াদ,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,সহ-সভাপতি শাহারিয়া আসিফ দিনার,সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন অন্তর,সরকারী কলেজ শাখার সভাপতি তৌহিদুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক রাজেউর রহমান রাজু সহ ছাত্রলীগের অন্যন্য নেতৃবৃন্দ।