বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা বিএনপি। ১৪৪ ধারা ভেঙ্গে লং মার্চ, মিছিল মিটিং এ নেতৃত্ব দেন রাজশাহীর সাহসী সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এমপি।
এর আগে চট্টগ্রাম লং মার্চে সকল বাধা উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ২৪টা মিছিল ও মিটিং করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম পৌঁছে দিয়েছিলেন তেমনভাবে তিনি গতকাল বিএনপির দূর্গ কক্সবাজারে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক জিয়ার মুক্তির জন্য পুলিশের ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল ও সমাবেশ করেন। কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের পাশের মাঠে সোমবার জেলা বিএনপি ও ৩০ গজের মধ্যে শহীদ মিনার চত্বরে যুবলীগ পাল্টাপাল্টি কর্মীসভা আহ্বান করলে রোববার রাতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
রাতেই প্রশাসন শহরের বিএনপি কার্যালয় ও আশপাশসহ শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করে। কিন্তু রাজশাহীর সাহসী সন্তান মিজানুর রহমান মিনু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কক্সবাজার বিএনপির সভাপতি সাবেক এমপি শাজাহান, সাধারণ সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শামীমকে সাথে নিয়ে রাত ব্যাপী আলোচনা করেন এবং সকালে ১৪৪ ধারা ভেঙ্গে সমাবেশের সিদ্ধান্ত নেন।
সকাল ১০.৩০টায় ঈদগাহ মাঠে মিনুর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মুক্তির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মিজানুর রহমান মিনু সমগ্র কক্সবাজার বাজারে ৩০/৩২টি স্থানে সমাবেশ ও মিছিল করেন। মিনুর নেতৃত্বে এসব সমাবেশে স্থানীয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিজানুর রহমান মিনুর সাহসী নেতৃত্বে বিশাল এসব সমাবেশ ও মিছিলে পুলিশ তেমন কোন প্রতিরোধ করতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মিনুর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মুক্তির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় কক্সবাজারে বিএনপি আবারো সংঘবদ্ধ ও জাগ্রত হয়েছে এবং বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার মুক্তির আন্দোলনকে আরো বেগবান করার অঙ্গিকারাবদ্ধ হয়। প্রেস বিজ্ঞপ্তি