খেলাধুলা

দ্রুততম রেকর্ড গড়লেন ইমরান ও সুমাইয়া

  • 1:27 pm - January 03, 2022

প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়েই বাজিমাত করেছেন লন্ডনপ্রবাসী ইমরানুর রহমান। নারী বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান। সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হয়ে গেলো জাতীয় অ্যাথলেটিকসের ১০০ মিটার দৌড়। সবচেয়ে আকর্ষণীয় এই ইভেন্টে মুকুট হারিয়েছেন মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার।

শুধু প্রথম হয়ে স্বর্ণপদকই জেতেননি ইমরান, পাশাপাশি ভেঙেছেন ২২ বছর পুরোনো রেকর্ড। ইলেকট্রনিক স্কোরবোর্ডে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেছেন ২৮ বছর বয়সী ইমরান। ইলেকট্রনিক স্কোরবোর্ডে এটিই বাংলাদেশের রেকর্ড। এতদিন ধরে রেকর্ডটি ছিল প্রয়াত মাহবুব আলমের দখলে। তিনি ১৯৯৯ সালে ১০.৫৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন।

আর হ্যান্ড টাইমিংয়ে সেরা সময় সাবেক দ্রুততম মানব ইসমাইলের ১০.২০ সেকেন্ড। এবার ইমরান হ্যান্ড টাইমিংয়ে দৌড়েছেন ১০.৩০ সেকেন্ড সময় নিয়ে। অন্যদিকে নারী বিভাগে শিরিনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন সুমাইয়া দেওয়ান। তার সময় লেগেছে হ্যান্ড টাইমিংয়ে ১২.২০ সেকেন্ড ও ইলেক্ট্রনিকসে ১২.৩০ সেকেন্ড। শিরিন হয়েছেন দ্বিতীয়, ইলেক্ট্রনিকসে ১২.৩৬ সেকেন্ড সময় নিয়ে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au