অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
খাটো লেন্থের বলে ভড়কে না গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত বলের গতি প্রকৃতি দেখে, নরম হাতে বুক সমান উচ্চতা থেকে মাটিতে নামিয়ে নজর কেড়েছেন মাহমুদুল হাসান জয়। আজ মুমিনুল হকের বল ছাড়া দেখেও একটা অন্যরকম ভালো লাগায় আচ্ছন্ন বাংলাদেশ সমর্থকরা। সবার মত সন্তুষ্ট টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।
জাতীয় দলের এ সাবেক অধিনায়কের মূল্যায়ন, ‘মুমিনুল ও লিটনের (১৫৮ রানের) জুটি দারুণ ছিল।’ নিউজিল্যান্ডের বোলাররা সবসময়ই শৃঙ্খলা মেনে খুব ভাল জায়গায় বল ফেলে। এর বিপক্ষে উইকেটে টিকে থাকার পূর্ব শর্ত হলো বল ছেড়ে ও দেখে খেলা।
সুজনের দাবি আগের দিন মাহমুদুল হাসান জয় এবং আজ মুমিনুল ও লিটন সে কাজটি খুব ভালভাবে করেছে, ‘মুমিনুল ওয়াজ এক্সিলেন্ট। সে যেভাবে বল ছেড়েছে, তা সত্যিই দারুণ। জয়ও এই কাজটা ভালো মতো করেছে। মুমিনুল-লিটনের জুটিটি ছিল চমৎকার।’
বাংলাদেশের টিম ডিরেক্টর মনে করেন, ‘আজ সকালে জয় আউট হওয়ার পর নিউজিল্যান্ড ফাস্ট বোলাররা দুর্দান্ত বল করেছে। আমাদের মারার কোনো সুযোগই দেয়নি। সিঙ্গেলও হচ্ছিল না। অমন টাইট লাইন-লেন্থের বোলিংয়ের বিপক্ষে রানের দিকে মনোযোগ না দিয়ে যত বেশি সম্ভব লম্বা সময় ব্যাটিং করতে চেয়েছি আমরা। আর ব্যাটাররা ঠিক সেই প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছে। তাদের চেষ্টা দারুণ। হ্যাটস অফ টু দেম।’
নিজ দলের চার হাফসেঞ্চুরিয়ানের প্রশংসা করে সুজন বলেন, ‘সবাই ভালো ব্যাটিং করেছে। লিটন কত ভালো খেলোয়াড় আমরা জানি। বিশ্বকাপে রান না করার পরও আমরা জানতাম ওর সামর্থ্য। লিটনের সামর্থ্যের তুলনায় সবসময় রান কম করেছে। কিন্তু সে সবসময় সুন্দর খেলে, আজকেও। শান্তও খুব ভালো করেছে। জয় তো মাত্র এলো, যেভাবে নিজেকে মেলে ধরেছে। কয়েকদিন ধরে দলের পরিবেশ চমৎকার। সবাই সবার জন্য খেলছে। এই জিনিসটা দরকার ছিল।’
তিনি কিভাবে ক্রিকেটারদের মোটিভেট করেছেন তা জানতে চাইলে টাইগার টিম ডিরেক্টর জানালেন, ‘আমি সবার সঙ্গে কথা বলি। চেষ্টা করি অনুপ্রাণিত করতে। দলগতভাবে সবাইকে একটা কথাই বলেছিলাম- আমরা এখানে দশটা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম বারবার তো হারতে পারি না। একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এই গ্রুপটাই করতে পারি। প্রক্রিয়া যেন ঠিক থাকে, সাহস নিয়ে খেলতে পারি।’
‘এমন কোনো জুজু নেই যে পারবো না। আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা পারব। এই মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি। তবে ভয় ছিল সত্যি বলতে। কী তরুণ একটা দল। সাদমান, জয়, শান্ত, ইয়াসির, লিটন- কেউই তেমন অভিজ্ঞ না। তবে প্রত্যেকের ভালো খেলার সামর্থ্য আছে। ছেলেরা অনেক মনোযোগী ছিল, অনেক কষ্ট করেছে, ভালো খেলতে যা করা দরকার সবকিছু করেছে। সবকিছু ম্যাচটাতে কাজে লেগেছে। আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই।’
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au