ঘটনা প্রবাহ

বাঘারপাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

  • 11:30 am - January 03, 2022

বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় সড়ক দূর্ঘটনায় নাজমুল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার সকালে উপজেলার পুখুরিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন বাঘারপাড়া সদর এলাকার ইসান মোল্লার ছেলে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুখুরিয়া বাজার এলাকায় যশোর থেকে আসা ও যশোরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপতাল থেকে কর্তব্যরত চিকিৎসক ডা. সিনথিয়া ফারহানা নাজমুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন বাঘারপাড়া সদর এলাকার রহেন মোল্লার ছেলে সবুজ হোসেন (২৩), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে সজিব হোসেন (১৭) ও মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার দেউলী গ্রামের আবুল হোসেনের ছেলে পিকুল হোসেন (৫০)।

আহত সজিব হোসেন জানায়, নিহত নাজমুল হোসেন, আহত সবুজ হোসেন ও সে এক মোটরসাইকেলে যশোর যাচ্ছিলো। পুখুরিয়া বাজার এলাকায় পৌঁছালে যশোরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নাজমুল হোসেন ছিটকে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে তাদের হাসপাতালে নেয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. সিনথিয়া ফারহানা বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে নাজমুল হোসেন নামের একজনকে হাসপাতালে আনার পথিমধ্যে মারা গেছে। বাকী ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে সবুজ হোসেন ও সজিব হোসেন বাঘারপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে। আহত পিকুল হোসেনকে তাঁর স্বজনেরা নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় নাজমুল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের দুই সঙ্গী আহত সবুজ হোসেন ও সজিব হোসেন বাঘারপাড়া হাসপাতালে ভর্তি। তবে যশোর থেকে আসা মোটরসাইকেল চালক পিকুল হোসেন বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে মৃত্যুর ঘটনা শুনে পালিয়ে যায়। তাকে খোঁজা হচ্ছে।

দু’পক্ষের উপস্থিতিতে তাদের কোন অভিযোগ না থাকলে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুটি মোটরসাইকেল বাঘারপাড়া থানা পুলিশ হেফাজতে রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি বাঘারপাড়া থানায় ছিলো।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au