শিক্ষা

পাঠ্যবই সংকট, ছাপা হয়নি পৌনে ২ কোটি বই

  • 5:53 am - January 03, 2022

নতুন বছরে নতুন পাঠ্যবই নিয়ে সংকট শিগগিরই কাটছে না। সরকারি হিসাবেই এখনো ছাপা হয়নি পৌনে ২ কোটি বই। আরও অন্তত ১ সপ্তাহ লাগবে বই পৌঁছাতে।

ফলে শিশুদের অপেক্ষার সময় আরও বাড়ল। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুলে স্কুলে বই না পৌঁছানোর খবর পাওয়া যাচ্ছে। ওইসব স্কুলে বিরাজ করছে সুনসান নীরবতা।

শিশুরা স্কুলে গিয়ে খালি হাতে ফিরছে। এই পরিস্থিতি মাধ্যমিক স্তরেই বেশি। দু-এক জায়গায় প্রাথমিকের বইয়ের সংকটের কথাও জানা যাচ্ছে।

শিশুদের মাঝে বিতরণের জন্য এবার সরকার ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ৩০টি বই মুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩১ জানুয়ারি পর্যন্ত ৩১ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৭৮৭টি বই সরবরাহ করা হয়েছে। যার মধ্যে প্রাথমিক স্তরে ৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৭৭৪টির মধ্যে ৯ কোটি ২৭ লাখ ৬২ হাজার ২৩২ এবং মাধ্যমিকে ২৪ কোটি ৭১ লাখ ৬৩ হাজার ২৫৬টির মধ্যে ২১ কোটি ৯২ লাখ ২০ হাজার ৫৫৫ বই সরবরাহ করা সম্ভব হয়েছে।

গত দুদিনে কত বই সরবরাহ হয়েছে এই তথ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই হিসাবে প্রাথমিকে ৭০ লাখ ৯৬ হাজার ৫৪২ এবং মাধ্যমিকে ২ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৭০১টি সরবরাহ করা সম্ভব হয়নি।

তবে সূত্রগুলো জানিয়েছে, দুদিনে ১ কোটি ৩০ লাখ বই সরবরাহ করা হয়েছে। সেই হিসাবে ২ কোটি ২০ লাখ বই এখনো প্রেসে ওঠেনি।

অবশ্য এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রেসে মুদ্রণের অপেক্ষায় বই নেই বললেই চলে।

সাধারণত উপজেলায় বই পৌঁছানোর পরে তথ্য সফটওয়্যারে আপলোড হয়। সে কারণে বই পৌঁছেনি বলে মনে হতে পারে। বাস্তবে পৌনে ২ কোটির মতো বই এখনো উপজেলায় পৌঁছেনি।

এসবের কিছু পথে আছে, কিছু পৌঁছে গেছে। আবার কিছু ছাপা শেষে বাঁধাইখানায় বা ছাড়পত্রের অপেক্ষায় আছে। আগামী ৭ দিনের মধ্যে সব শিশুর হাতে পৌঁছে যাবে।’

গতকাল রোববার ( ২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায়, বই বিতরণ কার্যক্রম বন্ধ আছে।

এ বিষয়ে কথা বলার জন্যও দায়িত্বশীল কাউকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। তবে জানা গেছে, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বই প্রতিষ্ঠানটিতে এসেছে, যা শনিবার শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। বাকি বই ৬ জানুয়ারি বিতরণের নোটিশ দেওয়া হয়েছে।

তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজেও ষষ্ঠ শ্রেণির সবাই বই পেয়েছে। তবে সপ্তম শ্রেণির সব বই যায়নি। আর অষ্টম ও নবম শ্রেণির কোনো বই-ই দেওয়া হয়নি।

এর আগে উদয়ন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জানিয়েছেন, তারা অষ্টম শ্রেণির কোনো বই পাননি। নবম শ্রেণিতে আংশিক বই সরবরাহ করা হয়েছে এনসিটিবি থেকে।

শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী বই নিতে আসে। কিন্তু স্কুলের গেট বন্ধ থাকায় বাইরে থেকেই তাদেরকে ফেরত যেতে হয়েছে।

এ সময় সপ্তম শ্রেণির ছাত্রী অনন্যা জানায়, শনিবারও বই নিতে এসে ফিরে যেতে হয়েছে তাকে। ঢাকার বাইরে থেকেও সব বই স্কুলে না পৌঁছানোর খবর পাওয়া গেছে। এ ক্ষেত্রে মাধ্যমিকের বই নিয়ে সংকট বেশি।

এবিএস

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au