মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ
মোঃ সাইয়েদুজ্জামান নূর আলভী : “মুজিববর্ষের আহব্বান ৩টি করে গাছ লাগান”স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয় এমপি ও মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মমতাজ বেগম এমপি এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন এর অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় বৃক্ষরোপণ করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।
আজ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীকের উদ্যোগে বৃক্ষরোপণ করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এবং দিকনির্দেশনা দেন বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক মির্জা সুজন সহ অনেকে।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীক বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।