বিনোদন

জ্যাকলিন ও নোরাকে দামি উপহার, যা বললেন সুকেশ

  • 9:11 am - January 01, 2022

বেশ কিছুদিন ধরেই ‘কিক’খ্যাত শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ ও ‘কুসু কুসু’খ্যাত নোরা ফাতেহি শিরোনামে আছেন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বন্ধুত্বের জন্য আলোচনায় তারা৷তবে শিরোনামে থাকাটা তাদের জন্য আনন্দের ছিল না। ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত ছিলেন তারা। জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের দুজনকে ডেকেছে বেশ কয়েকবার। মূলত শেখরের দেওয়া দামি উপহারের জন্য মামলায় জড়িয়ে যান দুই তারকা। তদন্ত চলাকালীন তাদের দামি উপহার বাজেয়াপ্তও করেছে ইডি।

নোরা বলেছিলেন তিনি কনম্যানকে চেনেন। সুকেশের আয়োজিত একটি ইভেন্টে সে অংশ নিয়েছিল। যার জন্য সুকেশ তাকে দামি উপহার দেন। এখন সুকেশ তার আইনজীবীকে একটি চিঠি লিখেছেন। যেখানে ‘কনম্যান’ ডাকায় তিনি আপত্তি জানিয়েছেন।  ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’স রিপোর্ট অনুসারে, ৩২ বছর বয়সী সুকেশ জেল থেকেই তার উকিলকে চিঠি লিখেছেন। যেখানে দাবি করেন তিনি বলিউড অভিনেত্রী জ্যাকলিনের সাথে সম্পর্কে ছিলেন। যার কারণে তাকে কোটি টাকার উপহার দিয়েছেন। মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই। গণমাধ্যমটি চিঠির একটি কপি সংগ্রহ করেছে। চিঠিতে আরও কি লেখা আছে তা শেয়ারও করেছেন।

চিঠিতে সুকেশ নিজেকে একজন ‘কর্পোরেট লবিস্ট’ দাবি করেছেন। যিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক কর্পোরেট হাউজের সাথে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন রাজনৈতিক যোগসূত্রের কারণে তাকে বলির পাঠা বানানো হয়েছে। সুকেশ আরও বলেন, ‘বলিউডে থাকা বন্ধুরা আমাকে টার্গেট করেছেন। মানহানি করার জন্য। যেন সমাজ আমাকে খারাপ চোখে দেখে। সিনেমা সম্পর্কিত ব্যবসা যেন আমি না করতে পারি।’ জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহি ছাড়াও সুকেশ শ্রদ্ধা কাপুর, শিল্পা শেঠি এবং হারমান বাওয়েজাসহ অন্যান্য বলিউড অভিনেত্রীদের সাথেও তার সম্পর্কের কথা প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au