বিনোদন

আবার বিয়ে করলেন শ্রাবন্তী

  • 3:26 pm - December 30, 2021

বিয়ের মৌসুম চলছে। বলিউড থেকে টলিউড, সর্বত্র সানাইয়ের সুর। সেই সুরেই আচমকা বর-কনের বেশে হাজির ভারতীয় অভিনেতা ওম সাহানি ও ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লাল বেনারসি, গাভর্তি সোনার গয়না আর গোড়ের মালায় সেজে পারফেক্ট বাঙালি কনে শ্রাবন্তী পাশে টোপর মাথায় দিয়ে তৈরি বর ওম। কেউ কেউ যখন ভাবছিল ভয় পাবে তাঁরা, সেটা না হয়ে উল্টো ভালোবাসা ছড়িয়ে দিলেন দুজনে! তারই ঝলক নিজেই প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী। সঙ্গে বুঝিয়ে দিলেন নিন্দুকদের অকারণ মাথাব্যথার দরকার নেই, পর্দায় তাঁদের রসায়ন কম জমজমাট হবে না। খবর হিন্দুস্থান টাইমসের।

তবে পলক ফেলতেই রোজকার দিনের অনায়াস সাজে ধার দিয়েছেন তাঁরা। ওমের পরনে জিনস-শার্ট এবং শ্রাবন্তী সেজেছেন সালোয়ার-কামিজে। আগামী ৪ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে এই ছবির। বছরখানেক আগেই ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী, তবে সেইবার তাঁদের জোড়িদার ছিল দর্শনা ও সোহম, কিন্তু এবার বদলে গেছে সম্পর্কের সমীকরণ। ভালো বন্ধুত্বটা তো ‘হুল্লোড়’-এর ফাঁকেই তৈরি হয়ে গেছে, এবার আরো গাঢ় হবে ওম-শ্রাবন্তীর বন্ধুত্ব। নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেয়ো না’ ছবির পোস্টার শুটে এমনই অবতারে ধরা দিলেন ওম-শ্রাবন্তী। বিয়ের বছর ঘোরার আগেই আবারও টোপর মাথায় দিয়ে বিয়ের পিঁড়িতে ওম, তবে এবার রিয়েল লাইফ রিল লাইফে।

কেমন হবে এই ছবির গল্প? ‘ভয় পেও না’-তে স্বামী-স্ত্রীর ভূমিকায়ই দেখা যাবে ওম-শ্রাবন্তীকে। চিত্রনাট্য বলছে, অনন্যা (শ্রাবন্তী) ডা. আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী। অনন্যার সঙ্গে সম্পর্ক এক্কেবারে ভালো নয় শাশুড়িমার। বউমাকে নিয়ে ভয় দেখিয়ে বাড়িছাড়া করতে চান। কিন্তু এর মাঝেই গল্পে ঢুকে পড়ে নতুন টুইস্ট। এমনিতে ভূতে ভয় পান শ্রাবন্তী, আবার হরর ছবিতে অভিনয় করতেও ভালোবাসেন। এটি তাঁর চার নম্বর ভুতুড়ে ছবি। শ্রাবন্তীর কথায়- ‘ভূতের ভয় পেতে ভালোবাসি। বেশ একটা গা ছমছমে ব্যাপার।’ তবে এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শ্রাবন্তী-ওম। ‘হুল্লোড়’ সিনেমায়ও তাদের একসঙ্গে দেখা গেছে। সূত্র: কালের কন্ঠ

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au