জাতীয়

উত্তরাঞ্চলে বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়লেও কমছে না শীত

  • 2:34 pm - December 29, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহীসহ উত্তরাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রতিবছরের ন্যায় এবারো পৌষের শীতে এই বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে জানানো হয়েছে। দেশের বিভিন্নস্থানে ইতোমধ্যে বুধবার বৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে বৃষ্টি হওয়ার সম্ভবনা দেখছে আবহাওয়া অফিস। আকাশ মেঘলা থাকায় রাজশাহীর তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। বুধবার দিনভর আকাশে মেঘ থাকার কারণে সূর্য দেখা না যাওয়ায় তেমন একটা শীত অনুভুত হয়নি। এই অবস্থা আগামী দুইতিন থাকবে বলেও ধারণা করছে আবহাওয়া অফিস।

তবে দিনে শীত অনুভুত না হলেও সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কঁনকঁন ঠান্ডা অনুভুত হচ্ছে। রাজশাহীতে গত কয়েকদিনের চেয়ে বুধবার তাপমাত্রার বড় ধরনের হেরফের হয়েছে। তাপমাত্রা বাড়লেও বুধবার শীতের দাপট ছিল বেশি। এদিকে, শীতের অর্ধেক সময় পেরিয়ে গেলেও এবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়নি। প্রতিবছর ডিসেম্বরের শুরু থেকে সরকারী বেসরকারী বা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেলেও এবার তার দেখা মিলছে না।

এমনকি জেলা প্রশাসন থেকেও এবার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়নি। দুএকটি সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হলেও এটি অতিসামান্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্যপর্যবেক্ষক রাজিব খান জানান, আকাশে মেঘ থাকার কারণে রাজশাহীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রার হেরফের হয়েছে বেশি। বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪দশমিক ১ডিগ্রি সেলসিয়াস।

বাতাশের আদ্রতা ছিল সকাল ৬টায় ৯১শতাংশ, সন্ধ্যা ৬টায় শতভাগ আদ্রতা বিরাজ করে। তিনি বলেন, দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হয়েছে। তবে এটি এ বছরের শেষ বৃষ্টি। রাজশাহীসহ বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। এতে শীত খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলেও জানান তিনি। তিনি আরো জানান, রাজশাহীর উপর দিয়ে ডিসেম্বরে ভারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু এবার তা যায়নি। সর্বনিম্ন তাপমাত্রাও ডিসেম্বরে হওয়ার কথা ছিল।

কিন্তু এবার একদিন দিনের তাপমাত্রা সর্বনিম্ন কমে ৯দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপর থেকে এমন কম তাপমাত্রা রাজশাহীতে ছিল না। তবে সামনে জানুয়ারী মাসজুড়েই শৈত্যপ্রবাহের সম্ভবনা রয়েছে। এদিকে দিন রাত হু হু করে ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। হিমেল হাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে পথের ধারে থাকা ছিন্নমূল মানুষগুলো এখনই শীতে জবুথবু হয়ে পড়েছে। বুধবার ভোরে ঘনকুয়াশা ছিল। যার কারণে সকাল থেকেই সূর্যের মুখ দেখা যায়নি।

আকাশের বুকে দিনভরই চলেছে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। দিনভর সুর্যের মুখের দেখা না মেলায় আকাশ ফুটে মায়াবী সূর্য না হাসায় উত্তরের শীতার্ত মানুষগুলোর শরীরে উষ্ণতা ছড়াতে পারেনি। ফলে সন্ধ্যার পর থেকে কঁনকঁনে ঠাণ্ডায় অসহনীয় হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন। হিমালয় ছুঁয়ে আসা ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষ।

তবে শীত বাড়লেও এখন পর্যন্ত সরকারিভাবে শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি। তবে বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ চলছে। উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহীর চর ও গ্রামাঞ্চলেও বেড়েছে শীতের তীব্রতা। এসব এলাকার মানুষগুলোকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যাচ্ছে। শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে রাজশাহীতে।
এদিকে শীতের প্রায় দেড় মাস চলছে। কিন্তু এখন পর্যন্ত রাজশাহীতে সরকারী বা বেসরকারীভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। দুএকটি সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা ছিল একেবারে কম।

জেলা প্রথশাসনের পক্ষে এবার শীতার্তদের জন্য শীতবস্ত্রের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই শীতার্ত ও ছিন্নমূলের তালিকা করে শীতবস্ত্র বিতরণ করা হয়। কিন্তু এবার শীতবস্ত্র বিতরণের কোনো চিত্র দেখা যাচ্ছে না। রাজশাহীর গরীর অবহায়, ছিন্নমূল মানুষ শীত আসলে সরকারী, বেসরকারী বা বিভিন্ন সংগঠনের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু এবার তাকিয়ে থেকেও তারা শীতবস্ত্র পাচ্ছেন না। বিশেষ করে বস্তিবাসিরা শীতবস্ত্র না পেয়ে কাঁতরাচ্ছেন শীতে। তবুও তাদের ভাগ্যে মিলছে না শীতবস্ত্র।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au