খেলাধুলা

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

  • 7:36 am - December 28, 2021

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও করোনা আক্রান্ত হলেন। শুধু আক্রান্ত হওয়াই নয়, টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তাকে কলকাতার একটি হাসতাপালে ভর্তি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এ খবর।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কারণে উদ্বিগ্ন পুরো ভারত। বছর শেষ মুহূর্তে এসে ধীরে ধীরে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালেই সৌরভের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গেলো।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া আছে সৌরভের। ভ্যাকসিন নেয়ার ফলে নিশ্চিন্তে প্রচুর ভ্রমণ করছেন তিনি এবং একই সঙ্গে সব ধরনের প্রফেশনাল কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন।

৪৯ বছর বয়সী সৌরভকে সোমবার শেষ রাতের দিকেই হাসপাতালে ভর্তি করা হয়। কারণ, তার আরটি-পিসিআর টেস্টে রেজাল্ট পজিটিভ আসার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নেয়া হয়।

বিসিসিআই থেকে সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের সর্বদা খবর সংগ্রহ করছেন যিনি, সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘গতকাল রাতেই তাকে উডল্যান্ড নার্সিং হোমে নেয়া হয়। তাকে প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’

এই বছরেরই শুরুর দিকে দুইবার হাসপাতালে ভর্তি করতে হয় সৌরভ গাঙ্গুলিকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে জরুরিভাবে তাকে এনজিওপ্লাস্টি করতে হয়। সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলিও বছরের শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au