রাজনীতি

খানসামায় ৬ ইউপিতে চেয়ারম্যান হলেন নৌকা ১, বিএনপি ৪ ও স্বতন্ত্র ১

  • 10:06 am - December 27, 2021

লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১ জন ও বিএনপির ৪ জন এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা যায়, ৪র্থ ধাপে অনুষ্ঠিত খানসামা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে রবিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫০২ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোকছেদুল গণি রাব্বু শাহ্ ৫৩৯৮, চশমা প্রতীকের প্রার্থী এ্যাড. আ স ম আতাউর রহমান ৫২৪৪, মোটরসাইকেল প্রতীকের আ স ম গোলাম কিবরিয়া জেহাদ ৩৭৬৩ ও লাঙ্গল প্রতীকের প্রার্থী আহেদা খাতুন ৭৫ ভোট পেয়েছেন।

২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬৪৪ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন টেলিফোন প্রতীকের বিএনপির প্রার্থী রিয়াজুল ইসলাম বাবুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের বিপ্লব কুমার সিংহ ৩৪৩৪, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাফিজুল হক হাফিজ সরকার ২৯২৭, চশমা প্রতীকের মেহরাজুল হক সুফী ৩৩১১, ঘোড়া প্রতীকের নুরল হক সরকার ১৭৮০, টেবিল ফ্যান প্রতীকের মনছুর আলী শাহ্ ৩৪৫, ঢোল প্রতীকের দয়াল রায় ২৩৪ ও লাঙ্গল প্রতীকের প্রার্থী বজলুর রশিদ ৩৮ ভোট পেয়েছেন।

৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪৫১ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ শাহ্। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ ৫২০৯, আনারস প্রতীকের মোঃ আঃ জব্বার শাহ্ ৫১৩৪ ও মোটরসাইকেল প্রতীকের শাহ্ মোঃ জামাল উদ্দিন ২২৬৮ ভোট পেয়েছেন।

৪ নং খামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের বিএনপির প্রার্থী আবু বক্কর সিদ্দিক চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আটোরিকশা প্রতীকের মোহাম্মদ আলী সরকার ৩৬৬৪, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাজেদুল হক সাজু ৩৬২৮ , আনারস প্রতীকের রাশেদ মিলন ২৫৪২, চশমা প্রতীকের গোবিন্দ চন্দ্র রায় ৫০৩ ও টেলিফোন প্রতীকের আবু বক্কর সিদ্দিক ৪৫৩ ভোট পেয়েছেন।

৫ নং ভাবকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আনারস প্রতীকের রবিউল আলম তুহিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সফিকুল ইসলাম ৭৬২৩ ও মোটরসাইকেল প্রতীকের খাইরুন নাহার আশা ৫১৪ ভোট পেয়েছেন।

৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চশমা প্রতীকের সাখাওয়াত হোসেন লিটন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আইনুল হক শাহ্ ৫৫৬২, আনারস প্রতীকের রফিকুল ইসলাম রিকো ৩৪৯৮, মোটরসাইকেল প্রতীকের আঃ রহমান ইফতি ১২১, ঘোড়া প্রতীকের নুরল হক ৮৫, ঘোড়া প্রতীকের আব্বাস আরেফিন শাহ্ ৫৭ ও টেলিফোন প্রতীকের রমজান আলী ৩৬ ভোট পেয়েছেন।

এছাড়াও সাধারণ সদস্য পদে ২২০ জন এবং সংরক্ষিত পদে ৭৪ জন নির্বাচিত হয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au