Lead News

করোনামুক্ত হলেন কারিনা

  • 8:58 am - December 25, 2021

করোনামুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কারিনা কাপুর নিজেই এই তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা কাপুর লিখেছেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এই দুঃসময়ে আমাদের আগলে রাখার জন্য আমার প্রিয় বোনকে ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু অমৃতা, আমরা পেরেছি।’

এদিকে এই অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ার পর হোটেলে ছিলেন তার স্বামী সাইফ আলী খান। ধৈর্য ধরে এতদিন পরিবার থেকে দূরে থাকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারিনা। সন্তানদের প্রতি তার ব্যাকুলতা জানিয়ে তিনি সবশেষে লেখেন, ‘এখন বিদায় নিচ্ছি, কারণ আমার সন্তানদের চুমু দিতে হবে।’ কিছুদিন আগে করোনা আক্রান্ত হন কারিনা কাপুর। জানা যায়, নির্মাতা করন জোহরের বাড়িতে নৈশভোজের দাওয়াত খেয়ে ফেরার পরই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তার বন্ধু অমৃতাও সেখানে ছিলেন। তিনিও কোভিড পজিটিভ হন।

কারিনা কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় আমির খানের বিপরীতে দেখা যাবে তাকে। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au