আন্তর্জাতিক

আজ অথবা কাল যুক্তরাষ্ট্রকে সিরিয়া ছাড়তে হবে : রাশিয়া

  • 11:27 am - December 24, 2021

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সকল পক্ষের এটা বোঝা প্রয়োজন যে আজ অথবা কাল যুক্তরাষ্ট্রকে সিরিয়া ছাড়তে হবে। কারণ, যুক্তরাষ্ট্র যদি সিরিয়াতে অবস্থান করে তাহলে আরো অনেক সমস্যার সৃষ্টি হবে, অথচ তেমন কোনো ইতিবাচক ফলাফল আসবে না। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

রাশিয়ান গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে সের্গেই লাভরভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে তারা সিরিয়াতে ভালো নেই। এ অঞ্চলে মার্কিন কর্তৃপক্ষ খুবই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে।

তিনি বলেন, সিরিয়াতে মার্কিন কর্তৃপক্ষের উদ্দেশ্য পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। কোনো রাখ-ঢাক না রেখেই যুক্তরাষ্ট্র সিরিয়ার তেলক্ষেত্রগুলো দখল করেছে। এসব তেলক্ষেত্রগুলো সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে অবস্তিত। এছাড়া ওই দেশটির উর্বর জমিগুলোও দখল করেছে তারা। এছাড়া সিরিয়ার কুর্দিদের বিচ্ছিন্নতাবাদেও প্রত্যক্ষ মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা চায় সিরিয়া বিভক্ত হয়ে যাক। যুক্তরাষ্ট্রের এসব উদ্দেশ্যের কথা সবাই জানে।

লাভরভ বলেন, সিরিয়ার যে সকল অঞ্চলে যুক্তরাষ্ট্র এসব কর্মকাণ্ড চালাচ্ছে সেখানকার আরব বংশোদ্ভূত গোত্রগুলোও তাদের জমি হারাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষদের (কুর্দি ও আরব) মধ্যে সম্প্রীতি থাকছে না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের হয়ে এখানে যারা কলকাঠি নাড়ছেন তারা সিরিয়ার জনগণের কাছে পাত্তা পাচ্ছেন না। আর কুর্দি বিচ্ছিন্নতাবাদ ইস্যু নিয়ে আরব ও কুর্দিরা পরস্পরের শত্রুতে পরিণত হচ্ছেন।

তিনি আরো বলেন, সিরিয়ায় কুর্দি উগ্রবাদী সংগঠন ওয়াইপিজি ও পিকেকে-এর বিষয়ে তুরস্কও চিন্তিত। কারণ, এসব কুর্দি উগ্রবাদী সংগঠন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। সমস্যা সমাধানে, তিনি সিরিয়ার সকল কুর্দি সংগঠনগুলোকে দেশটির সরকারের সাথে আলোচনার আহ্বান জানান। সূত্র : ইয়েনি শাফাক।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au