আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে হামলার নথি প্রকাশ না করতে ট্রাম্পের আহ্বান

  • 8:41 am - December 24, 2021

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউজের নথি প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের প্রতি এ আহ্বান জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রসমর্থকরা এ হামলা চালায়। ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের উসকানিমূলক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা। ওই সহিংসতার ঘটনার তদন্ত করছে কংগ্রেসনাল কমিটি। তদন্তের অংশ হিসেবে হোয়াইট হাউজের কাছ থেকে কিছু নথি চেয়েছে তারা।

চলতি মাসে ফেডারেল আপিল আদালতও নিম্ন আদালতের সঙ্গে নথি প্রকাশের রায়ে অনুমতি দেওয়ার একমত পোষণ করেন। পরে ট্রাম্পের আইনজীবীরা আপিল করেন সুপ্রিম কোর্টে। সেখানে তারা যুক্তি দেখান যে, একজন সাবেক প্রেসিডেন্টের মেয়াদোত্তীর্ণের পরও এসব নথিপত্র বিশেষ নির্বাহী অধিকার দ্বারা সংরক্ষিত।

তারা ওই ঘটনার তদন্তকারী কমিটিকে ডেমোক্রেট নিয়ন্ত্রিত এবং বিষয়টি রাজনীতিকীকরণের অভিযোগ ও নিন্দা জানিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কংগ্রেস সাবেক প্রেসিডেন্টের কাগজপত্র খতিয়ে দেখতে পারে না, বলছেন ট্রাম্পের আইনজীবীরা।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ফ্লোরিডার এক ব্যক্তিকে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট স্কট পালমার। এ ঘটনায় তিনিই সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি।

সেদিন অগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও খুঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অপরাধে পালমারকে ৬৩ মাসের দণ্ড দেওয়া হয়। তার শাস্তি একই অভিযোগে ১৪০ জনের বেশি অভিযুক্তের দণ্ড নির্ধারণে সাহায্য করবে বলে জানা গেছে।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au