বিনোদন

ছেলেও বড় হয়ে আমার ভুলে কষ্ট পেতে পারে : নুসরাত

  • 7:01 am - December 23, 2021

ভারতের পশ্চিমবঙ্গের নানা আলোচিত ও সমালোচিত অভিনেত্রী নুসরাত জাহান বলেছেন, আমি জীবনে অনেক ভুল করেছি। অনেক ভুল কথা বলেছি। অনেককে কষ্ট দিয়েছি। যার মধ্যে আমার মা-বাবা আছে, আছে সঙ্গীও। হতে পারে পরবর্তীকালে আমার ছেলে ঈশানও এসব কারণে কষ্ট পেতে পারে। কিন্তু এত ভুল করা সত্ত্বেও একটা চেষ্টা আমার সবসময় থাকে, আর তা হল নিজের মুখে ভুল মেনে নেওয়া।

ভারতের একটি রেডিও শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের। ‘ইশক উইথ নুসরাত’র নতুন এপিসোডে নুসরাত জাহান বলেন, ‘অন্যের কাছ থেকে যখন আপনার কাছের মানুষ আপনার ভুল জানতে পারে তখন সেটা অপরাধ হয়। আর আপনি যখন নিজে গিয়ে তা স্বীকার করে নেন তখন সেটা হয় স্বীকারোক্তি’!

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আর যার বড় বড় বিতর্কগুলোই তার সঙ্গীদের নিয়ে। অভিনয়ে পা রাখার দিন কয়েকের মধ্যেই পার্ক স্ট্রিট ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কাদের খানকে সাহায্য করার অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে। ধর্ষণের পরেও এক হোটেলে থাকা, বিমানে করে পালিয়ে যাওয়ার টিকিট কেটে দেওয়ার মতো একাধিক বিষয়ে সামনে এসেছিল।

তারপর নুসরাতের জীবনের আরেক চাঞ্চল্যকর বিতর্ক হল নিখিল জৈনর সঙ্গে বিয়ে অবৈধ ঘোষণা। নুসরাত মা হতে চলেছেন একথা সামনে আসতেই নিখিল জানিয়ে দেন তিনি সন্তানের বাবা নন। তারা আলাদা থাকেন। এরপরেই নুসরাত হঠাৎই প্রেস রিলিজ জারি করে জানিয়ে দেন তার আর নিখিলের মাঝে বিয়ে হয়নি, তারা শুধু একসঙ্গে সহবাস করেছেন। এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। অবশেষে জানা যায়, তার পেটে ধারণ করা সন্তানের বাবা যশ দাশগুপ্ত। বর্তমানে নিজেকে যশের স্ত্রী হিসেবেও দাবি করেন নুসরাত।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au