ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মৃত্যু

  • 2:35 pm - December 22, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনের ধাক্কায় আহত এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারীর (৪০) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডা. চামিলি খাতুন।আজ বুধবার সকাল ১১টায় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ৬ টায় ফুলবাড়ী রেল স্টেশনে ঘোরাফেরা করার সময় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খেয়ে আহত হন ওই নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।স্থানীয়দের ধারণা তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডা. চামিলি খাতুন বলেন, মাথা ও পায়ে গুরুত্বর আহত অবস্থায় ওই অজ্ঞাত নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে চিকিৎসাধিন অবস্থায় রাত ৮ টায় তিনি মারা যান।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. শফিউল আজম সাগর বলেন, ঘটনাটি জানতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত অবস্থায় অজ্ঞাত ওই নারীর মরহেদ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au