সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ মুজিব বর্ষ প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা কেন্দ্রীয়ভাবে শ্রেষ্ঠ স্থান দখল করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মেয়ে মাসনুন নাবিলা আলম। কেন্দ্রীয় প্রতিযোগীতা গত বছর ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। গত ১৪ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগ থেকে কবিতা আবৃত্তি আর নির্ধারিত বিষয়ে বক্তব্যে অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় কবিতা আর বক্তব্যে প্রথম হয়েছিলেন। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হবার পর কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় সেখানে দেশের সকল বিভাগ থেকে অংশগ্রহণকারী অংশগ্রহণ করে।
তবে সেখানে কবিতা ও উপস্থিত বক্তব্য থাকলেও কবিতায় না অংশগ্রহণ করে উপস্থিতি বক্তব্য অংশগ্রহণ করে আর সকল প্রতিযোগীকে ছাড়িয়ে বক্তব্যে প্রথম স্থান দখল করেছে শিবগঞ্জের মেয়ে মাসনুন নাবিলা আলম সেখানে বক্তব্যের বিষয়বস্তু ছিলো- “এসডিজি ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা” মাসনুন নাবিলা আলম বাবা তোহিদুল ইসলাম টিয়া বলেন, আমার মেয়ে কেন্দ্রীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে একজন বাবার এই অনুভূতি ব্যক্ত করার মতো নয়, বাবা হিসেবে আমি আত্যান্ত গর্বিত।
আমার মেয়ে যেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা সাফল্য অর্জন করতে পারে তার সকলের কাছে দোয়া প্রার্থনা করি। উল্লেখ্য, গতবছর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। তার আগে এটা রাজশাহী জেলা পর্যায়েও হয়েছিল।
প্রতিবারই প্রতিযোগীতায় ১ম আর ২য় স্থান অধিকারীকে পরবর্তী ধাপে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কৃত করা হয়। তবে বিভিন্ন ক্যাটাগরিতে রাজশাহী বিভাগ থেকে তিনজন পুরষ্কার জন্য মনোনীত হয়েছে বলে জানা যায়।