শিক্ষা

কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

  • 5:10 pm - December 20, 2021

হাচিবুর রহমান,কালিয়া( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঘড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্যার (৫৬) বিরুদ্ধে একাধিকবার অনৈতিক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে।মিজানুর রহমান মোল্যা ঘড়িভাঙ্গা গ্রামের হবিবর মোল্যার ছেলে।

প্রভাবশালীদের ম্যানেজ করে বিষয়গুলি মিটিয়ে ফেলেছেন কয়েকবার। সাম্প্রতি ৪র্থ শ্রেনীর একটি মেয়ের সঙ্গে ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ফুঁসে ওঠেছে অভিভাবক মহল ও স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের চরম শাস্তির দাবী জানিয়েছেন। এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের ম্যানেজ করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন এবং খবর প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করছেন।

১৭-১৯ ডিসেম্বর (শুক্রবার-রবিবার) সরেজমিনে গেলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ ধরনের অনৈতিক কর্মকান্ড ঘটিয়েছেন তিনি এগারবার বলে জানা গেছে। অভিভাবক ও স্থাণীয়দের মধ্যে ওই গ্রামের সাইফুল ইসলাম, খবির মোল্যা, ওয়াজকুরুনী, শেখ তরিকুল ইসলামসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মহিলারা জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি মেয়ে ওই শিক্ষকের নির্যাতনে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে।

এছাড়া ওই স্কুলে দু’জন মহিলা শিক্ষকও ওই প্রধান শিক্ষক মিজানুর মোল্যার অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে ইজ্জত হারানোর ভয়ে অন্যত্র বদলী হতে বাধ্য হয়েছেন। পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর আর সেই শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান হয়ে যদি চরিত্রহীন হয়, তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়?

চরম শাস্তি না হওয়া পর্যন্ত আমরা চরিত্রহীন প্রতিষ্ঠান প্রধানের কাছে আমাদের সন্তানদের আর পড়াবোনা। এর আগেও সে বহুবার এ ধরণের ঘটনা ঘটিয়ে এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে স্থাণীয় শালিসের মাধ্যমে অর্থদন্ডসহ লাঞ্ছিত হয়েছে অনেকবার। এছাড়া আরো কয়েকটি কেলেংকারী গোপনে অর্থের বিনিময়ে রফাদফা করেছেন।

তাতেও তার চরিত্র পাল্টায়নি। সম্প্রতি ৪র্থ শ্রেণীর একটি মেয়ের সঙ্গে একই ঘটনার পুনরাবৃতি ঘটিয়ে মেয়ে পক্ষকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে বলে তারা জানায়। প্রয়োজনে ওই শিক্ষকের শাস্তির দাবিতে তারা মানববন্ধনও করবেন বলে এ প্রতিবেদককে জানান। ঘড়িভাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস খান বলেন, মিজানুর মাষ্টরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অনেক আছে।

তবে তার চারটি অনৈতিক কর্মকান্ডের শালিসে আমি ছিলাম। ৪০ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডসহ লাঞ্ছিত হয়েছে বারবার। অভিযুক্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানকে তার ব্যবহৃত মোবাইল (০১৭২৫৩০৬৬৮৫) নম্বরে ফোন দিলে সাংবাদিকের সঙ্গে সাক্ষাতে তার বক্তব্য দিবেন বলে আর আসেননি। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে ভুক্তভোগীর মামা জানান, ওই প্রধান শিক্ষক এর আগেও অনেকবার এ ধরণের অনৈতিক কাজ করেছে এবং স্থাণীয় শালিসে হেনস্থা ও অর্থদন্ডের শিকার হয়েছেন বলে শুনেছি। আমার ভাগ্নির বিষয়ে আমি অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছি, তারা এখনো কিছু ব্যাবস্থা নেয়ার কথা জানায়নি। তবে আমি এহেন অনৈতিক কাজের শুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খান মাহাবুব বলেন, আমি এলাকায় থাকতামনা। তাই ওই প্রধান শিক্ষক সম্পর্কে আমি তেমন কিছু জানিনা। তবে এ ধরণের স্পর্শকাতর বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আসলে সকল সদস্যদের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো।

এ বিষয়ে কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশকে তার ব্যবহৃত মোবাইল (০১৭১২-২২০১৯২) নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au