রাজনীতি

ঝড়ে পড়া শিশুরাও সুশিক্ষা পেলে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসবে মোস্তাফিজুর এমপি

  • 12:48 pm - December 19, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার সুপরিকল্পনায় সমাজের ঝড়ে পড়া শিশুদের শিক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এইসব ঝড়ে পড়া শিশুরাও সুশিক্ষা পেলে তারাও দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসবে। সমান তালে অবদান রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোনো মানুষকেই পেছনে ফেলে এগিয়ে যেতে চান না। তিনি সবাইকে সাথে নিয়েই উন্নত থেকে আরো উন্নত দেশ বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই আজ বাংলাদেশ বিশ্বে রোলমডেল।

আজ রোববার দিনাজপুরের ফুলবাড়ীতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুপুর ১২ টায় প্রত্যাশা বাংলাদেশ এর উদ্যোগে এবং দিনাজপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় পৌরএলাকার মধ্যগৌরীপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আলী নেওয়াজ।

এতে প্রত্যাশা বাংলাদেশের জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ কামরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহারিয়ার কবির সুমান প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকী, প্রত্যাশা বাংলাদেশের উপজেলা গ্রোগ্রাম ম্যানেজার তানভির আহম্মেদ, বিরামপুর গ্রোগ্রাম ম্যানেজার মাহফুজুর রহমান রিপন প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে ঝড়ে পড়া শিশুদের হাতে নতুন বই তুলে দেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উল্লেখ্য, জেলার ১৩ টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। এরমধ্যে ফুলবাড়ী উপজেলার ৭৩ টি বিদ্যালয়ে ২ হাজার ২০৮ জন ঝড়ে পড়া শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au