মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে ভাষা শহীদদের স্মরণে শহীদ স্মৃতি আদর্শ কলেজে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ কামরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,
কলেজের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, প্রভাষক চন্দনা মন্ডল, প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ, প্রভাষক আপেল মাহমুদ প্রমুখ। এছাড়াও কলেজের অন্যান্য প্রভাষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।