খেলাধুলা

ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

  • 1:20 pm - December 13, 2021

ভুটান নারী দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের জয়ে জোড়া গোল করেছেন তহুরা ও রিপা। একটি করে গোল করেছেন রিতু ও মারিয়া। সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের দাপটের মুখে মাঝে মধ্যে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ভুটান নারী ফুটবল দল।

খেলা শুরুর দুই মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের ভেতরে ডিফেন্ডার রিজিন ওয়াংমো ক্লিয়ার করতে গেলে বল তহুরা খাতুনের পায়ে লেগে জড়িয়ে যায় জালে (১-০)। স্বাগতিকরা গোল ব্যবধান বাড়াতে মরিয়া ছিল ঠিকই। তবে দ্বিতীয় গোল এসেছে বিরতির ঠিক পাঁচ মিনিট আগে।

৪০ মিনিটে মারিয়া মান্দার পাসে বক্সে ঢুকে শাহেদা আক্তার রিপা কোনাকুনি শটে জাল কাঁপান (২-০)। প্রথমার্ধের শেষ দিকে শাহেদা আক্তার রিপার ডান প্রান্তের ক্রস থেকে তহুরা খাতুনের হেডে স্কোরলাইন ৩-০ হয়। বিরতির পরও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বাংলাদেশ। তাতে সুফলও মেলে ৪৭ মিনিটে। বক্সের বাইরে থেকে শাহেদা আক্তার রিপার জোরালো শট গোলকিপার কর্মা ইয়োদেনের হাত ফসকে জড়িয়ে যায় জালে (৪-০)।

হাসির রোল পড়ে যায় গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে। ৬৭ মিনিটে মারিয়া মান্দার ফ্রি-কিক গোলকিপার হাত উচিয়ে প্রতিহত করেন। মিনিট দুয়েক পর ঋতুপর্না চাকমা বক্সের ভিতরে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপালে ভুটান কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় (৫-০)। ম্যাচের অন্তিম সময়ে অধিনায়ক মারিয়া মান্দা জটলা থেকে গোল করে  ব্যবধান ৬-০ করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au