খেলাধুলা

আবারও মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো

  • 1:12 pm - December 13, 2021

একটা সময় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এক মৌসুমে দু’বার মুখোমুখি হওয়া ছিল নিশ্চিত বিষয়। কখনও কখনও সংখ্যাটা চার কিংবা তারও বেশি হয়ে যেতো। যখন মেসি খেলতেন বার্সেলোনার হয়ে আর রোনালদো মাঠ মাতাতেন রিয়াল মাদ্রিদের হয়ে। মাঝে মাঝে সৌভাগ্যক্রমে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা কোপা ডেল রে’তে মুখোমুখি হতেন মেসি-রোনালদোরা। দু’জনের ঠিকানার বদল হলেও কোটি কোটি ফুটবল প্রেমীর মনের আশা এবার ঠিকই পূরণ হচ্ছে।

২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলো-র ড্রতে মুখোমুখি হবে পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। মেসি মাঠ মাতাবেন পিএসজির হয়ে আর রোনালদো খেলবেন নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।  এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসি খেলবে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। গতবারের রানারআপ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইউরোপা লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল।

বুন্দেসলিগা ও লা লিগা- দুই লিগার দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এবার মুখোমুখি হচ্ছে দ্বিতীয় রাউন্ডেই। সিরি-আ’র বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে ডাচ লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আয়াক্সের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগ ২০২১-২০২২ মৌসুমের শেষ ষোলো’র ড্র

১। ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি
২। চেলসি-লিলে
৩। রিয়াল মাদ্রিদ-বেনফিকা
৪। ম্যানচেস্টার সিটি-ভিয়ারিয়াল
৫। বায়ার্ন মিউনিখ-অ্যাটলেটিকো মাদ্রিদ
৬। লিভারপুল-স্যালসবার্গ
৭। ইন্টার মিলান-আয়াক্স
৮। জুভেন্টাস-স্পোর্টিং সিপি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au