রাজনীতি

খানসামায় প্রার্থীদের সাথে ডিসি-এসপির মতবিনিময় : সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার

  • 10:49 am - December 13, 2021

লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে প্রার্থীদের সাথে ডিসি-এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে অঙ্গীকারবদ্ধ হোন।

সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃংখলা বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন নিয়ে প্রার্থীরা তাদের অভিমত প্রকাশ করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। তিনি বলেন, আমরা চাই এ নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হোক। আর তাই ভোটাররা যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য নির্বাচনী কাজে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী কাজে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষপাতকমূলক আচরণ-অবস্থান, গাফলতি ও শৈথল্যতা বরদাশত করা হবে না। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) বলেন, সবাই চাচ্ছে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। তাহলে অসুবিধাটা কোথায়? আমরা মনে করি কোনো অসুবিধা নেই। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। তাই এ নির্বাচন নিয়ে কোনো রকম ভয়, শঙ্কা থাকতে পারে না। প্রার্থী, ভোটার, সাধারণ মানুষ সবাইকে আমরা আশ্বস্ত করতে পারি খানসামা উপজেলার ইউপি নির্বাচন হবে একটি মডেল নির্বাচন।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, তদন্ত ওসি মমিনুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক সহ ৬ ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au