আন্তর্জাতিক

ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে

  • 1:26 pm - December 12, 2021

ভারতে ফের বাড়লো ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শনিবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৩৩। রবিবার তা বেড়ে হয়েছে ৩৫। নতুন করে দু’জনের শরীরের ওমিক্রন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদের একজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, একজন চণ্ডীগড়ের বাসিন্দা।

একজনের বয়স ৩৪ বছর, যিনি আয়ারল্যান্ড থেকে মুম্বাই হয়ে ভাইজগে এসেছিলেন। গত ২৭ নভেম্বর তার করোনা সংক্রমণ ধরা পড়ে। দ্রুত তার লালারস জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠান হয়। ওমিক্রন সংক্রমণ তার ধরা পড়ে। অন্ধ্রপ্রদেশে এটিই প্রথম ওমিক্রন সংক্রমণের ঘটনা। এখনও পর্যন্ত সে রাজ্যে ১৫ জন বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদের সকলের নমুনাই পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

অন্ধ্রপ্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনও রকম গুজবে বিশ্বাস না করতে। বরং স্বাস্থ্যবিধি মেনে চলতে যাতে সংক্রমণ রোধ করা যায়। অন্যদিকে চণ্ডীগড়ে এক ২০ বছরের ব্যক্তির শরীরে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। ইতালি থেকে তিনি ফিরেছিলেন ২২ নভেম্বর। ডিসেম্বরের ১১ তারিখে তার শরীরে করোনা ধরা পড়ে। তারপর পরীক্ষা করে দেখা যায়, তার শরীরে ওমিক্রন প্রজাতি আক্রমণ করেছে।-নিউজ এইট্টিন

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au